স্কুল চত্বরে ধর্ষিতা ৫ বছরের শিশু, গ্রেফতার স্কুলের এই কর্মী
দিল্লির গান্ধিনগরে টেগোর ইন্টারন্যাশনাল স্কুলে ৫ বছরের শিশুর ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে ছড়ায় চাঞ্চল্য।
ফের রাজধানী দিল্লিতে শিশুকন্যাকে ধর্ষণ। দিল্লির গান্ধিনগরে টেগোর ইন্টারন্যাশনাল স্কুলে ৫ বছরের শিশুর ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে ছড়ায় চাঞ্চল্য। সেই ঘটনায় স্কুলের পিওনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার জেরে বিক্ষোভ দেখানো হয় স্কুলের সামনে।

এদিকে, অত্য়ন্ত সঙ্কটজনক অবস্থায় ওই শিশুকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। এর আগে শনিবার বিধ্বস্ত অবস্থায় স্কুল থেকে ফেরে ওই শিশু। বাড়ি ফিরেই ঘটনার কথা তার মাকে জানায় ৫ বছরের ওই স্কুল পড়ুয়া। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সূত্রের খবর, ধর্ষমের শিকার ৫ বছরেরে ওই শিশু জানিয়েছে, বিকাশ নামের স্কুলের এক পিওন তার সঙ্গে এই নৃশংস যৌন আচরণ করেছে। এরপরই বিকাশকে ধরতে তল্লাশি সুরু করে পুলিশ। বেশ কিছু ঘণ্টা বাদেই পুলিশের জালে ধরা পড়ে সে। তার বিরুদ্ধে পসকো আইনে মামলা দায়ের করা হয়েছে।












Click it and Unblock the Notifications