রাজধানী দিল্লিতে ৫ বছরের শিশুকন্যাকে ধর্ষণ নাবালক কিশোরের
দিল্লির রোহিনী এলাকায় ১৭ বছরের এক নাবালক কিশোরের হাতে ধর্ষিতা হতে হল ৫ বছরের এক শিশুকে। ঘটনাটি ঘটেছে রোহিনীর বিজয় বিহার এলাকায়। ঘটনার পর থেকে অভিযুক্ত কিশোর পলাতক।
নয়াদিল্লি, ১৮ এপ্রিল : দিল্লির রোহিনী এলাকায় ১৭ বছরের এক নাবালক কিশোরের হাতে ধর্ষিতা হতে হল ৫ বছরের এক শিশুকে। ঘটনাটি ঘটেছে রোহিনীর বিজয় বিহার এলাকায়। ঘটনার পর থেকে অভিযুক্ত কিশোর পলাতক।
অভিযোগ, মিষ্টি কিনে দেওয়ার নাম করে শিশুকন্যাকে ধর্ষণ করা হয়। অভিযুক্তের প্রতিবেশী ছিল শিশুটি। সেজন্যই অভিযুক্তের কথায় ভুলে সে চলে গিয়েছিল। শিশুটিকে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে শারীরিক নিগ্রহ করা হয়।

ঘটনার পর কাঁদতে কাঁদতে মেয়েটি বাড়ি ফিরে এলে পরিবারের লোকেরা সমস্ত ঘটনা জানতে পারেন। তারপরই পুলিশে যোগাযোগ করা হয়। ঘটনার পর থেকে শিশুকন্যাটি মানসিক ভারসাম্য কিছুটা হারিয়েছে। পুরো ঘটনা মনে করতে পারছে না।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। তার পরিবারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে কেউই খোঁজ দিতে পারেনি। অভিযুক্তের বন্ধুদের জেরা করে তার খোঁজ চলছে। পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications