খুন করে স্ত্রীয়ের শরীরের টুকরো জ্বালাতে গিয়ে ধৃত স্বামী!

হায়দ্রাবাদ, ৫ জুলাই : স্ত্রীকে খুন করে তাঁর শরীরের টুকরো করতে একবারও হাত কাঁপেনি হায়দ্রাবাদের নৃসংশ স্টকব্রোকারের। ঠাণ্ডামাথায় স্ত্রীকে খুনের পর তথ্য প্রমাণ লোপাট করতে স্ত্রীরের শরীরে টুকরোগুলির স্তূপ তৈরি করে তা পোড়ানোর চেষ্টাও চালিয়েছিল সে। কিন্তু শেষ রক্ষা হয়নি। পুলিশের হাতেই ধরা পড়তে হল তাকে।

নাম রূপেশ কর্মকার। বয়স ৩৫ বছরের আশেপাশে। পেশায় হায়দ্রাবাদের স্টকব্রোকার। সোমবারদিন গভীর রাতে স্ত্রীয়ের শরীরের টুকরোগুলি একটি স্যুটকেসে ভরে নিজের এসইউভি গাড়ি করে বেরিয়ে পরে রূপেশ। গাড়িতে সঙ্গে নেয় ৫ বছরের মেয়েকেও।

খুন করে স্ত্রীয়ের শরীরের টুকরো জ্বালাতে গিয়ে ধৃত স্বামী!

এরপর অন্ধকার দেখে একটি গ্রামের ঝোপের কাছে গিয়ে দাঁড় করায় গাড়িটি। রূপেশ ভেবেছিল গভীর রাত তার উপর জঙ্গল এলাকা হওয়ায় কারোর চোখে পড়বে না বিষয়টি। তাই তাড়াতাড়ি পেট্রোল ছড়িয়ে তাতে আগুন দেওয়ার চেষ্টা করে সে।

গ্রামবাসীরা ঝোপের আড়াল থেকে ধোঁয়া বেরতে দেখে সন্দেহ করে। এরপর তারা পুলিশকে খবর দেয়। এদিকে জঙ্গলের রাস্তা থেকে বেরতে গিয়ে একটি আগাছায় আটতে যায় রূপেশের গাড়ি। সাইবেরাবাদের সেই এলাকা থেকেই পুলিশ রূপেশকে গ্রেফতার করে।

পুলিশের অনুমান সম্পত্তিগত বিবাদের জেরেই বিদেশিনী স্ত্রী সিন্থিয়াকে খুন করে রূপেশ। তথ্য প্রমাণ মেটাতেই ধারালো অস্ত্র দিয়ে তাঁর শরীরের টুকরো করে। ৮ বছর আগে সিন্থিয়াকে বিয়ে করেছিল রূপেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+