Vande Bharat Express: ঐতিহাসিক মুহূর্তে ভারতীয় রেল! একসঙ্গে ছুটবে পাঁচটি বন্দেভারত

গোটা দেশে বাড়ছে বন্দেভারতের (Vande Bharat Express) সংখ্যা! আর এর মধ্যেই আরও পাঁচটি বন্দেভারত এক্সপ্রেস পেতে চলেছে দেশ। আগামী ২৭ জুন উদ্বোধন হওয়ার কথা রয়েছে ট্রেনগুলির। কার্যত ঐতিহাসিক মুহূর্তে ভারতীয় রেল।

এই প্রথম একসঙ্গে পাঁচটি বন্দে ভারতের (Vande Bharat Express) উদ্বোধন করবে ভারতীয় রেল। আর এই পাঁচ ট্রেন যুক্ত হলে এই মুহূর্তে দেশে বন্দেভারতের সংখ্যা বেড়ে হবে ২৩। তবে এবার বিহারও একটি বন্দেভারত পাবে।

ঐতিহাসিক মুহূর্তে ভারতীয় রেল!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৭ জুন সকাল সাড়ে ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাটনা ও রাঁচির মধ্যে সেমি-হাই স্পিড ট্রেনটির উদ্বোধন করবেন। ইতিমধ্যে সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

ইন্দোর-ভোপাল বন্দেভার‍ত এক্সপ্রেস

সকাল সাড়ে ৬টার সময় ইন্দোর জংশন ( Indore-Bhopal VandeBharat) থেকে ছুটবে বন্দেভারত ( Vande Bharat Express)। যা 9:35 ভোপাল পৌঁছে যাবে। ফেরার সময় ভোপাল থেকে এই ট্রেন ছাড়বে। সন্ধ্যা 7:25 মিনিটে সেটা রওনা দেবে বলে খবর। রাত 10:30 নাগাদ ইন্দোর পৌঁছে যাবে ট্রেনটি। রবিবার ছাড়া সপ্তাহে ছয়দিন চলবে এই ট্রেন। ৮ বগির এই ট্রেন দীর্ঘ যাত্রাপথে মাত্র দুবারই দাঁড়াবে।

জব্বলপুর-রানি কমলাপতি বন্দে ভারত এক্সপ্রেস

অন্যতম এই গুরুত্বপূর্ণ রুটেও ছুটবে এই ট্রেন। ( Jabalpur Rani Kamlapati Vande Bharat Express) জব্বলপুর থেকে সকাল ৬ টার সময় রওনা দেবে এই ট্রেন। মঙ্গলবার বাদে সপ্তাহে প্রত্যেকদিনই ছুটবে এই ট্রেন। বেশ কয়েকবার এই ট্রেন দাঁড়াবে। উদ্বোধনের পর যাত্রীরা এই ট্রেনে উঠতে পারবেন। উদ্বোধনের পর বিস্তারিত ভাবে রুটের বিষয়ে জানানোপ হবে।

পাটনা-রাঁচি বন্দেভারত এক্সপ্রেস

প্রথম বন্দেভারত পাচ্ছে ( Patna Ranchi VandeBharat) বিহার! দীর্ঘদিন ধরে এই রুটে একটি বন্দেভারতের পাওয়ার অপেক্ষা ছিল। পাটনা জং থেকে সকাল ৭:০০ টা ছাড়বে। রাঁচিতে পৌঁছবে দুপুর ১টা নাগাদ। আবার রাঁচি থেকে ৪টে ১৫ নাগাদ ছাড়বে। আর তা সেটি রাত ১০ টা নাগাদ পৌঁছবে। পাটনা থেকে রাঁচির মধ্যে ৩৮৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে ট্রেনটি ৬ ঘন্টা ১৫ মিনিট সময় নেবে। প্রায় ১৬ বগির বন্দেভারত ছুটবে এই রুটে।

VandeBharat: বেঙ্গালুরু-ধারাওয়াদ বন্দেভারত এক্সপ্রেস ট্রেন

দেশের অন্যতম বেঙ্গালুরু-ধারাওয়াদ রুটেও ছুটবে বন্দেভারত এক্সপ্রেস ট্রেন। মঙ্গলবার বাদে প্রত্যেকদিন এই রুটে ছুটবে এই ট্রেন। তবে এবার বাংলার জন্যে প্রাপ্তি নেই। ইতিমধ্যে বাংলা তিনটি বন্দেভারত পেয়েছে বাংলা। হাওড়া-পুরী, হাওড়া-জলপাইগুড়ি এবং জলপাইগুড়ি থেকে অসমে ছুটছে বাংলা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+