কাশ্মীরের শোপিয়ান সেনা সংঘর্ষ, আরও চার জঙ্গির সঙ্গে খতম এই কুখ্যাত লস্কর অপারেটিভ
কাশ্মীরের শোপিয়ান জেলায় সেনা সংঘর্ষে ১ লস্কর জঙ্গি-সহ ৫ জঙ্গির মৃত্যু হয়েছে। তবে এদিনের অভিযানেও সেনার সামনে বাধা সৃষ্টি করেন পাথর নিক্ষেপকারীরা। তারমধ্যে পড়ে মৃত্যু হয়েছে এক অসামরিক নাগরিকেরও।
জম্মু কাশ্মীরের শোপিয়ান জেলায় ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম হল এক লস্কর-ই-তৈবা জঙ্গি-সহ মোট ৫ জন সন্ত্রাসবাদী। শ্রীনগর থেকে মাত্র ৫৫ কিলোমিটার দূরে শুক্রবার রাত থেকেই দুপক্ষের মধ্যে তীব্র গুলির লড়াই শুরু হয়েছিল। সংঘর্ষের মধ্যে পড়ে প্রাণ গিয়েছে এক অসামরিক ব্যক্তিরও।

শুক্রবার রাত থেকেই শোপিয়ানের কিলুরা গ্রামে শুরু হয়েছিল সংঘর্ষ। এক সূত্রে ওই গ্রামে সন্ত্রাসবাদীদের লুকিয়ে থাকার খবর পেয়ে রাতেই গ্রামটিকে ঘিরে ফেলেছিল সেনাবাহিনীর জওয়ানরা। তারপর গ্রামের ভিতর চিরুনি তল্লাশি শুরু করতেই বেগতিক দেখে জঙ্গিরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে।
#JammuAndKashmir: Fresh firing has been heard at the site of encounter in Shopian's Killora Village. An encounter had started between security forces and terrorists in the area, yesterday. (visuals deferred by unspecified time) pic.twitter.com/NQ3zc6NbFL
— ANI (@ANI) August 4, 2018
সেনাও পাল্টা জবাব দেয়। রাতেই খতম হয় কুখ্যাত লস্কর জঙ্গী উমর মালিক। তারপরেও জঙ্গিরা গুলিবর্ষণ চালু রেখেছিল। অবশেষে শনিবার সকালে সেনার গুলিতে তাদেরও মৃত্যু হয়। পাঁচজনের দেহই উদ্ধার করা হয়েছে। উমর মালিকের সঙ্গে একটি একে-৪৭ অ্যাসল্ট রাইফেল ছিল বলে জানান হয়েছে সেনার তরফে।
4 more bodies of terrorists visible at encounter site kiloora Shopian taking the total to 5 terrorists killed. Good Job boys , good for peace.
— Shesh Paul Vaid (@spvaid) August 4, 2018
এদিকে সেনাবাহিনীর অভিযানে ফের বাধা হয়ে দাঁড়ান স্থানীয় জনতা। অভিযান চলাকালীন তাঁরা বাহিনীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছে। এর মধ্যে পড়ে এক অসামরিক নাগরিকেরও মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছে সেনা। তবে তাঁদের দাবি পাথর নিক্ষেপকারীদের ছোড়া পাথরের আঘাতেই তাঁর মৃত্যু হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications