ভারতীয় সেনাকে টার্গেট করতে গিয়েছিল জঙ্গিরা! পাল্টা কাশ্মীরে এক সপ্তাহে সন্ত্রাস ঘাঁটিতে যা ঘটে গেল
ভারতীয় সেনাকে টার্গেট করতে গিয়েছিল জঙ্গিরা! পরিণামে এক সপ্তাহে সন্ত্রাস ঘাঁটিতে যা করল ভারতীয় সেনা
একের পর এক ব্যবসায়ীকে অপহরণ। একের পর এক সাধারণ নাগরিকের খুন। কাশ্মীর জুড়ে গত কয়েকদিনে দাপিয়ে বেড়িয়েছে জঙ্গিরা। ক্রমাগত উপত্যকার বুকে তাঁরা ত্রাস হয়ে উঠেছিল। এমন পরিস্থিতিতে এদিন ক সপ্তাহে তৃতীয়বার জঙ্গি দমনে নেমে পড়ে সেনা।

৫ জঙ্গি নিহত
৫ জঙ্গিকে এদিন নিকেশ করেছে ভারতীয় সেনা। এই নিয়ে এক সপ্তাহে পর পর ৩ টি এনকাউন্টারের ঘটনা ঘটেছে। এদিন সোপিয়ানে ৫ জ ন জঙ্গিকে ভারতীয় সেনা নিকেশ করেছে।

এক সপ্তাহে ১৪ জনের নিকেশ
এই নিয়ে একই সপ্তাহে ১৪ জন জঙ্গির নিকেশের ঘটনা ঘটেছে কাশ্মীরে। একই সপ্তাহে ৩ বার অ্যান্টি টেররিস্ট অপরেশন হয়েছে সেরাজ্যে।

১০০ জঙ্গি নিধন
এখনও পর্যন্ত এই বছরে কাশ্মীরে ১০০ জন জঙ্গির নিধনের খবর এসেছে। এদিন সেনার তরফে বড়সড় হামলা চালানো হয়েছে কাশ্মীরের বিভিন্ন জায়গায়। সেনার তরফে জানানো হয়েছে যে ৫ জনকে নিকেশ করা হয়েছে তারা কোথাও অপহরণ , কোথাও পুলিশকে হত্যা ও কোথাও সাধারণ মানুষকে খুনের দায়ে দুষ্ট ছিল।

জঙ্গি শিবিরে বাড়ছে যোগদান
হুহু করে বাড়ছে জঙ্গি শিবিরে যোগদান হুহু করে বাড়ছে জঙ্গি শিবিরে যোগদান। একের পর এক কুখ্যাত জঙ্গি শিবিরে ক্রমাগত হামলা করে ভারতীয় সেনা। বহু জঙ্গি শিবিরের কমান্ডারকে হত্যা করে জঙ্গিরা। এমন পরিস্থিতিতে ফের কাশ্মীরের স্থানীয়রা বিশাল সংখ্যায় যোগ দিচ্ছে জঙ্গি শিবিরে।












Click it and Unblock the Notifications