Parliament Security Breach: গ্রেফতার পাঁচ সন্দেহভাজন, পলাতক একজনের খোঁজে হন্যে পুলিশ
Parliament Security Breach: সংসদের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। বাকি একজনের খোঁজে হন্যে হয়ে বেড়াচ্ছেন পুলিশ আধিকারিকরা। খুব শীঘ্রই পলাতক একজনকেও ধরা হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে দিল্লি পুলিশের তরফে গুরগাও সহ পাশাপাশি সমস্ত থানাকে অ্যালার্ট করা হয়েছে। সে মতো তদন্ত শুরু হয়েছে।
অন্যদিকে ধৃতদের বাড়ি ঘিরে রেখেছে স্থানীয় পুলিশ-প্রশাসন। সেখানেও ক্রাইম ব্রাঞ্চ এবং অন্যান্য এজেন্সির আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন বলে জানা গিয়েছে। ২২ বছর আগে সংসদে হওয়া ভয়াবহ জঙ্গি (Parliament Security Breach) হামলার আজ বর্ষপূর্তি। সে মতো সকালে শ্রদ্ধা জানিয়ে শুরু হয় অধিবেশনের কাজ।

কিন্তু হঠাত করে লোকসভার (Parliament Security Breach)মধ্যে ঢুকে পড়ে দুজন। 'স্মক বোম' ছড়াতে শুরু করে। যা নিয়ে রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও দুই সাংসদ দুই যুবককে ধরে ফেলে। অন্যদিকে লোকসভার বাইরেও এক মহিলা এবং এক যুবক সোচ্চার হন। একই ভাবে হলুদ স্মক ছড়াতে ছড়াতে স্লোগান দিতে থাকেন।
এই ঘটনায় একেবারে সংসদ চত্বরে হুলস্থুল বেঁধে যায়। প্রশ্নের মুখে পড়ে নতুন ভবনের নিরাপত্তা। ঘটনায় ছুটে আসেন দিল্লি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। ঘটনাস্থল থেকে চারজনকে প্রথম আটক এবং পরে গ্রেফতার দেখানো হয়। দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর চারজনকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। দীর্ঘ জেরায় পুলিশ আধিকারিকরা জানতে পারেন, চারজন নয়, ছয়জন নিরাপত্তাকে ফাঁকি দিয়ে সংসদে ঢুকেছিল।
বাকি দুজনের খোঁজে শুরু হয় তল্লাশি। প্রতিবেদন লেখা পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে বলেই খবর। বাকি একজনের খোঁজে এখনও চলছে তল্লাশি। তবে পলাতক একজনকে কথা থেকে গ্রেফতার করা হয়েছে স্পষ্ট নয়। অন্যদিকে সংসদ কাণ্ডে দিল্লি পুলিশকে তদন্তে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন গুরগাঁও পুলিশের এসিপি ক্রাইম বরুণ দাহিয়া।
#WATCH | Gurugram: On the arrest of four suspects in connection with the Parliament security breach, Varun Dahiya, Gurugram ACP (Crime) says, "Investigation is going on in the matter and those who are accused, action will be taken against them..." pic.twitter.com/xFDFEtMM6T
— ANI (@ANI) December 13, 2023
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, দিল্লি পুলিশের পক্ষ থেকে আমাদের গোটা বিষয়টি অবগত করা হয়েছে। তদন্ত প্রক্রিয়ায় সব রকম সাহায্য করবে গুরগাঁও পুলিশ। তবে গোটা বিষয়টি তদন্ত সাপেক্ষ। সবদিক খতিয়ে দেখছে দিল্লি পুলিশ। তবে সব তথ্য প্রমাণ সংগ্রহ করে দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications