দেশে ৫ রাজ্যে ১০ কোটি করোনা টিকা নষ্ট, শীর্ষে বিজেপি শাসিত উত্তর প্রদেশ, দ্বিতীয় পশ্চিমবঙ্গ
দেশে ৫ রাজ্যে ১০ কোটি করোনা টিকা নষ্ট, শীর্ষে বিজেপি শাসিত উত্তর প্রদেশ, দ্বিতীয় পশ্চিমবঙ্গ
দেশের ৫ রাজ্যে করোনা টিকা নষ্ট হয়েছে। উত্তর প্রদেশ ভোটের আগে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে তাতে জানা গিয়েছে মোটের উপর ১১ কোটি করোনা টিকা নষ্ট হয়েছে ৫ রাজ্যে। তাতে শীর্ষে রয়েছে উত্তর প্রদেশ। প্রসঙ্গত উল্লেখ্য উত্তর প্রদেশে ক্ষমতায় রয়েছে বিজেপি। আবার এমনও দাবি করা হয়েছে উত্তর প্রদেশে সর্বাধিক করোনা ভাইরাসের টিকাকরণ হয়েছে। তারপরেও এত টিকা কি করে নষ্ট হল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

মঙ্গলবার রাজ্য সভায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে করোনা টিকা নিয়ে হিসেব দেওয়া হয়। তাতেই প্রকাশ্যে আসে এই চাঞ্চল্যকর তথ্য। তাতে বলা হয়েছে শুধু মাত্র উত্তর প্রদেশে ২.৯ কোটি করোনা টিকা নষ্ট হয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। সেখানে ২.৫ কোটি করোনা টিকা নষ্ট হয়েছে। তৃতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে ২.২ কোটি করোনা টিকা নষ্ট হয়েছে। বিহারে নষ্ট হয়েছে ১.৮০ কোটি করোনা টিকা। রাজস্থানে ১.৪৩ কোটি করোনা টিকা নষ্ট হয়েছে। তামিলনাড়ুতে নষ্ট হয়েছে ১.৩৫ কোটি করোনা টিকা আর মধ্য প্রদেশে নষ্ট হয়েছে ১.১ কোটি করোনা টিকা।
পরিসংখ্যানে জানা গিয়েছে এখনও অনেক রাজ্য রয়েছে েযখানে প্রথম ডোজের করোনা টিকাকরণ পর্যন্ত হয়নি। তাতেও শীর্ষে উত্তর প্রদেশে। সেখানে এখনও ৩.৫০ কোটির করোনা টিকাকরণ হয়নি। তারপরেই রয়েছে বিহার। সেখানে ১.৮৯ কোটি মানুষের করোনা টিকাকরণ হয়নি। এছাড়া রয়েছে মহারাষ্ট্রয সেখানে এখনও করোনা টিকা পাননি ১.৭১ কোটি মানুষ। তামিলনাড়ুতে করোনা টিকা পাননি ১. ২৪ কোটি মানুষ। এদিকে গোটা দেশ কিন্তু ১০০ কোটির টিকাকরণের মাইলস্টোন ছুঁয়ে ফেলেছে।
মোদী সরকারের এই বিপুল সাফল্যের পরেও প্রদীপের তলায় অন্ধকারের মতই করোনা টিকা নষ্টের তথ্য প্রকাশ্যে এসেছে। তার মধ্যে ওমিক্রন ভ্যারিয়েন্ট হানা দিয়ে ফেলেছে ভারতে। এখনও তেমন ভাবে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ না ছড়ালেও আতঙ্ক তৈরি হয়েছে জনমানসে। মোদী সরকার করোনা টিকাকরণ দ্রুত শেষ করতে চাইছেন। পরিস্থিতি সামাল দিেত বাড়ি বাড়ি গিয়ে িটকা করণেক কর্মসূচিও শুরু করেছে মোদী সরকার। তাতে আরও দ্রুত টিকাকরণসম্ভব হবে বলে মনে করা হচ্ছে। এর আগে সু্প্রিম কোর্টে েকন্দ্রের তরফে জানানো হয়েছিল ডিসেম্বর মাসের মধ্যে গোটা দেশে করোনা টিকাকরণ শেষ করতে চাইছে মোদী সরকার।












Click it and Unblock the Notifications