শাড়ির দোকানে ভয়াবহ আগুন, পুনেয় জীবন্ত দগ্ধ হয়ে মৃত ৫

এদিন বৃহস্পতিবার ভোরবেলায় পুনের একটি শাড়ির দোকানে ভয়াবহ আগুন লেগে পুড়ে মৃত্যু হল অন্তত পাঁচ জনের।

এদিন বৃহস্পতিবার ভোরবেলায় পুনের একটি শাড়ির দোকানে ভয়াবহ আগুন লেগে পুড়ে মৃত্যু হল অন্তত পাঁচ জনের। পুনে পুলিশ জানিয়েছে, ভোর পাঁচটা নাগাদ আগুন লাগে। সেইসময় দোকানের একটি ঘরে ঘুমিয়ে ছিলেন কর্মীরা। ঘটনাটি ঘটেছে দেবাচি উরলি এলাকায়।

শাড়ির দোকানে ভয়াবহ আগুন, পুনেয় জীবন্ত দগ্ধ হয়ে মৃত ৫

আগুন লাগার পর খুব তাড়াতাড়ি তা ছড়িয়ে গিয়েছে। আগুন ও ধোঁয়ার একসঙ্গে দাপটের কারণে জীবন্ত দগ্ধ হয়ে ও দমবন্ধ হয়ে শ্রমিকদের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। আর কেউ ভিতরে প্রাণ হারিয়েছেন কিনা তার খোঁজ চলছে।

আগুন লাগার খবর পেয়েই দমকলের অন্তত পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। তবে আগুন নেভানোর চেষ্টা করার ফাঁকেই এতগুলি প্রাণ জীবন্ত দগ্ধ হয়ে শেষ হয়ে গিয়েছে। ঠিক কী কারণে আগুন লাগল তা এখনও সঠিকভাবে জানা যায়নি। দমকল আধিকারিকেরাও বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+