৩৭০ ধারা বিলোপের পর এক মাসে প্রাণ গিয়েছে ৫জন কাশ্মীরবাসীর, সামনে এল নয়া তথ্য

৩৭০ ধারা বিলোপের পর থেকে কাশ্মীরের পরিস্থিতি নিয়ে এক প্রকার অন্ধকারেই রয়েছে গোটা দেশ। উপত্যকায় কোনও বিক্ষোভ হিংসা হয়নি বারবার এমনই দাবি করে এসেছে বাহিনী।

৩৭০ ধারা বিলোপের পর থেকে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়ে এক প্রকার অন্ধকারেই রয়েছে গোটা দেশ। উপত্যকায় কোনও বিক্ষোভ হিংসা হয়নি বারবার এমনই দাবি করে এসেছে বাহিনী। প্রায় এক মাস পরে প্রকাশ্যে এলো নয়া তথ্য। এখনও বিভিন্ন ঘটনায় উপত্যকায় পর্যন্ত ৫ কাশ্মীরির মৃত্যু হয়েছে অবশেষে জানাল সেনা।

এক মাস পূর্ণ হবে ৩৭০ ধারা বিলোপের

এক মাস পূর্ণ হবে ৩৭০ ধারা বিলোপের

অগস্টের ৫ তারিখ কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর থেকে প্রায় একঘরে হয়ে রয়েছেন কাশ্মীরিরা। এখনও স্বাভাবিক হয়নি জনজীবন। স্কুল খুললেও ছেলেমেয়েদের পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা। টেলিফোন পরিষেবা এখনও স্বাভাবিক হয়নি। এখনও দেশের অন্যান্য অংশের থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছে কাশ্মীরে।

৫ কাশ্মীরির মৃত্যু হয়েছে

৫ কাশ্মীরির মৃত্যু হয়েছে

৩৭০ ধারা বিলোপের পর থেকে কঠোর নিরাপত্তার ঘেরাটোপে ছিল উপত্যকা। কোনও হিংসার ঘটনা ঘটেনি এমনই দাবি করেছিল সেনাবাগিনী। কিন্তু এক মাস পর উঠে এলো অন্য ছবি। গত একমাসে কাশ্মীর ৫ নাগরিকের মৃত্যু হয়েছে। অবশেষে জানাতে বাধ্য হয়েছে বাহিনী। গত ৩০ অগস্ট কাশ্মীরের পারিমপোরা এলাকায় ৬৫ বছরের এক প্রোঢ়ার মৃত্যু হয়েছে। জুতোর দোকানের ব্যবসায়ী তিনি। দোকান খোলা রাখার কারণে তাঁকে গুলি করে হত্যা করে জঙ্গিরা। তার আগে ৬ অগস্ট কাশ্মীরের অনন্তনাগের বিজবেহরায় আসার আহেমেদ খান নামে এক ট্রাক চালকের মৃত্যু হয় পাথর ছোড়ার ঘটনায়। এছাড়াও আরও তিন জনের মৃত্যু হয়েছে।

পাখির চোখ উপত্যকার ভোট

পাখির চোখ উপত্যকার ভোট

মোদী সরকারের এখন পাখির চোখ ২০২১ সালের কাশ্মীরের ভোট। তার আগে কাশ্মীরে ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে বিজেপি। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কাশ্মীরের পঞ্চায়েত প্রধানদের নিয়ে বৈঠক করেছেন। সেখানে পঞ্চায়েত প্রধানদের ২ লাখ টাকা করে বিমা দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। বিরোধীদের মতে এই বিমা দিয়ে বিজেপি সরকার চমক দেওয়ার চেষ্টা করছে।

তবে পরিস্থিতি যে এখনও স্বাভাবিক হয়নি তা কাশ্মীরিদের চোখেমুখে দেখা যাচ্ছে। এখনও কড়া প্রহরা রয়েছে উপত্যকার বিভিন্ন অংশে। ইন্টারনেট এবং টেলিফোন পরিষেবাও অংশিক সচল হয়েছে। তবে পরিস্থিতি উদ্বেগজন দেখলেই সেটা বন্ধ করে দেওয়া হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+