ওড়িশায় সেনা এনকাউন্টারে নিকেশ ৫ মাওবাদী, ছত্তিশগড়ে খতম ২
ওড়িশার কোরাপুটে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে ৫ মাওবাদী মারা গিয়েছে বলে খবর।
ওড়িশার কোরাপুটে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে ৫ মাওবাদী মারা গিয়েছে বলে খবর। এই পাঁচজনের মধ্যে তিনজন মহিলা মাওবাদী ছিল। অন্ধ্র সীমান্তের কাছে ওড়িশার পাড়ওয়া জঙ্গলে এই সংঘর্ষ হয়। যার ফলে এতজন মাওবাদীর প্রাণ গিয়েছে।

এর আগে এদিন ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় দুই মাওবাদীকে সেনা নিকেশ করে। ভোর পাঁচটায় গুলির লড়াই শেষ হয়। দান্তেওয়াড়ার গোন্ডেরাসের জঙ্গলে চলে গুলির লড়াই। এই এলাকা সুকমার সীমান্ত এলাকায় আরনপুর পুলিশ থানার অধীন।
এলাকায় নকশাল নেতা শ্যাম, দেব ও বিনোদ রয়েছে খবর পেয়ে পুলিশ ও সেনা পৌঁছে যায়। সেখানে মাওবাদীরা জঙ্গলে তাবু খাটিয়ে ছিল। মাওবাদীদের কাছ থেকে বেশ কিছউ অস্ত্র উদ্ধার হয়েছে।
এই ঘটনার পর পুলিশ এলাকার মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেয়। যার ফলে মাওবাদীরা একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারেনি বলে পুলিশ মনে করছে। এরপরই গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু হয়েছে। পুলিশ অথবা আধাসেনার কারও কোনও ক্ষতি হয়নি বলেই জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications