ফের পরিযায়ী শ্রমিকদের মৃত্যু দেশে, এবার নেপথ্যে ট্রাক দুর্ঘটনা
মহারাষ্ট্রের ঔরাঙ্গাবাদে পরিযায়ী শ্রমিকদের ট্রেন দুর্ঘটনায় মৃত্যুশোক এখনও ভুলে উঠতে পারেনি দেশ। এরইমধ্যে ফের শ্রমিক মৃত্যুর খবর প্রকাশ্যে আসতে শুরু করেছে। মধ্যপ্রদেশের দুর্ঘটনার জেরে রীতিমতো উদ্বেগ বাড়ছে পরিযায়ী শ্রমিকদের নিয়ে। প্রাথমিকভাবে মৃত শ্রমিকরা পরিযায়ী কি না, তা নিয়ে খানিকটা বিভ্রান্তি থাকলেও, পরে জানা গিয়েছে, মধ্যপ্রদেশের দুর্ঘটনায় মৃত ৫ জন পরিযায়ী শ্রমিক ছিলেন।

শনিবার রাতের অন্ধকারে মধ্যপ্রদেশে পথা গ্রামের কাছে একটি ট্রাক উল্টে দুর্ঘটনা ঘটে। সেখানে ৫ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১১ জন। আম বোঝাই ওই ট্রাকে ১৮ জন শ্রমিক ছিল বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। জানা গিয়েছে , তেলাঙ্গানার হায়দরাবাদ থেকে আগ্রা যাচ্ছিল ওই ট্রাকটি।
এর আগে ঘরে ফিরতে চেয়ে পরিযায়ী শ্রমিকদের ১৭ জনের মৃত্যু হয় মহারাষ্ট্রের ঔরাঙ্গাবাদে। রেল লাইনে রাতের অন্ধকারে যখন শ্রমিকরা শুয়ে ছিলেন তখনই তাঁদের একটি ট্রেন পিষে দিয়ে চলে যায় ।












Click it and Unblock the Notifications