জম্মু ও কাশ্মীরে ফের প্রবল পাক গোলাবর্ষণ, নিহত ৫ কাশ্মীরি, আহত ২ জন
ফের একবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে ভারত সীমান্ত লক্ষ্য করে প্রবল গোলাবর্ষণ করে পাকিস্তান। যার জেরে নিহত হয়েছেন ৫ জন সাধারণ মানুষ।
ফের একবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে ভারত সীমান্ত লক্ষ্য করে প্রবল গোলাবর্ষণ করে পাকিস্তান। যার জেরে নিহত হয়েছেন ৫ জন সাধারণ নাগরিক। জানা গিয়েছে, পাক গোলায় নিহত হয়েছেন পুঞ্চে একই পরিবারের ৫ জন। পাক হামলার কড়া জবাব দিয়েছে সীমান্তে মোতায়েন ভারতীয় সেনাও।

#WATCH: Pakistan violates ceasefire in Balakote sector. #JammuAndKashmir (earlier visuals) pic.twitter.com/02lvon6MkM
— ANI (@ANI) March 18, 2018
বালাকোট সেক্টরের দেবতাধর গ্রামের বাসিন্দা চৌধুরি মহম্মদ রমজান , তাঁর স্ত্রী ও ৩ জন সন্তান মারা গিয়েছেন ওই পাক হামলায়। আহত অবস্থায় আপাতত হাসপাতালে রয়েছেন পরিবারের দুই মেয়ে। রবিবার সকাল পৌনে আটটা নাগাদ এই গোলা বর্ষণ শুরু করে পাকিস্তান। ভারতীয় সেনার তরপে জানানো হয়েছে, কেবলমাত্র সাধারণ নাগরিকদের নিশানায় রেখেই এই হামালা শানানো হয়েছে।
In village Devta 5 people died, 2 injured. We're assessing situation. Our teams are already on spot. Helicopters sent to retrieve the injured for specialised treatment in Jammu. Firing is going on: SD Singh Jamwal, IGP Jammu on ceasefire violation by Pakistan in Balakote sector pic.twitter.com/SHMTDkMOcz
— ANI (@ANI) March 18, 2018
গত সপ্তাহে, প্রতিরক্ষামন্ত্রী নির্মালা সীতারমন জানিয়েছেন , পাক সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘনের কড়া জবাব সীমান্তে দিয়ে চলেছে ভারতীয় সেনা। এপর্যন্ত ২০৯ টিরও বেশি সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনার নজির রেখেছে পাকিস্তান। আর এদিনের এই নৃশংস হামলার তারই অন্যতম উদাহরণ।












Click it and Unblock the Notifications