চলন্ত দেরাদুনগামী ট্রেনে আগুন, এক মহিলা-সহ মৃত ৯

থানে, ৮ জানুয়ারি : মুম্বই-দেরাদুন এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের জেরে এক মহিলা ও চার পুরুষ যাত্রী-সহ মোট ৯ জনের মৃত্যু হল। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। বুধবার ভোর-রাতে এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য ছড়িয়ে।

আগুন লাগার কারণ এখনও জানা যায়নি

পুলিশ সূত্রের খবর, মহারাষ্ট্রের থানে জেলার কাছে দাহানু শহর দিয়ে যাওয়ার সময় চলন্ত ট্রেনেই আগুন লাগে। মনে করা হচ্ছে প্রথমে ট্রেনর একটি বগিতে কোনওভাবে আগুন লাগে। তার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। ঘুমন্ত যাত্রীদেরও গায়ে আগুন লেগে যায় মুহূর্তের মধ্যেই। রাত আড়াইটে থেকে তিনটের মধ্যে এই ঘটনা ঘটেছে বলে রেলসূত্রে জানানো হয়েছে।

প্রাথমিক তদন্ত অনুযায়ী, আগুন প্রথমে এস ৩ বগিতে লাগে, তারপর তা দ্রুত ছড়িয়ে পড়ে। অগ্নিদ্বগ্ধ দুই যাত্রীকে শনাক্ত করা গিয়েছে। একজন ঘাটকোপারের দীপিকা সাহা ও অপরজন বোরিভলির দেবশঙ্কর উপাধ্যায়। বাকিদের এখনও শনাক্ত করা যায়নি। পুলিশ চেষ্টা চালাচ্ছে।

মহারাষ্ট্র গুজরাত সীমান্তের কাছে ঘোলওয়াড স্টেশনে ট্রেনটি দাঁড়ালে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। উদ্ধার কাজের জন্যে মুম্বই ও গুজরাত থেকে দুর্ঘটনা মোকাবিলার জন্য ভ্যান পাঠানো হয়। আহতদের দাহানু ও ঘোলওয়াডের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে বলে জানিয়েছেন রেল আধিকারিকরা।

পশ্চিম রেলওয়ের উচ্চপদস্থ আধিকারিক, ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার ঘটনাস্থলে পৌছেছেন।

চলন্ত দেরাদুন এক্সপ্রেসে আগুনের লেলিহান শিখা

চলন্ত দেরাদুন এক্সপ্রেসে আগুনের লেলিহান শিখা

সেই অগ্নিদ্বগ্ধ মুম্বই-দেরাদুন এক্সপ্রেস। বুধবার ভোর রাতে।

 চলন্ত দেরাদুন এক্সপ্রেসে আগুনের লেলিহান শিখা

চলন্ত দেরাদুন এক্সপ্রেসে আগুনের লেলিহান শিখা

মহারাষ্ট্রের থানে জেলার কাছে দাহানু শহর দিয়ে যাওয়ার সময় চলন্ত ট্রেনেই আগুন লাগে।

 চলন্ত দেরাদুন এক্সপ্রেসে আগুনের লেলিহান শিখা

চলন্ত দেরাদুন এক্সপ্রেসে আগুনের লেলিহান শিখা

অগ্নিদ্বগ্ধ দুই যাত্রীকে শনাক্ত করা গিয়েছে। বাকিদের এখনও শনাক্ত করা যায়নি। পুলিশ চেষ্টা চালাচ্ছে।

 চলন্ত দেরাদুন এক্সপ্রেসে আগুনের লেলিহান শিখা

চলন্ত দেরাদুন এক্সপ্রেসে আগুনের লেলিহান শিখা

মহারাষ্ট্র গুজরাত সীমান্তের কাছে ঘোলওয়াড স্টেশনে ট্রেনটি দাঁড়ালে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

 চলন্ত দেরাদুন এক্সপ্রেসে আগুনের লেলিহান শিখা

চলন্ত দেরাদুন এক্সপ্রেসে আগুনের লেলিহান শিখা

মুম্বই-দেরাদুন এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের জেরে এক মহিলা ও চার পুরুষ যাত্রী-সহ মোট ৯ জনের মৃত্যু হয়েছে।

 চলন্ত দেরাদুন এক্সপ্রেসে আগুনের লেলিহান শিখা

চলন্ত দেরাদুন এক্সপ্রেসে আগুনের লেলিহান শিখা

উদ্ধারকার্য চলছে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+