অযোধ্যা মামলা! আজ থেকে শুনানি শুরু সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে
সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে অযোধ্যা মামলার শুনানি হবে আজ অর্থাৎ বৃহস্পতিবার। যার নেতৃত্বে দেবেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।
সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে অযোধ্যা মামলার শুনানি হবে আজ অর্থাৎ বৃহস্পতিবার। যার নেতৃত্বে দেবেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। আশা করা হচ্ছে ঘন ঘন এই মামলার শুনানি হবে। এই সাংবিধানিক বেঞ্চের অপর বিচারপতিরা হলেন বিচারপতি এসএ ববদে, বিচারপতি এনভি রামানা, বিচারপতি ইউইউ ললিত এবং বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।

অনেকেই বলছেন, গত ছয় দশক ধরে পড়ে রয়েছে ভারতের সবথেকে বড় রাজনৈতিক এই মামলা। ফলে এই মামলার শুনানি শুরু হওয়ায়, তাদের আশা তাড়াতাড়ি এই মামলার শুনানি হবে। আর হিন্দু সংগঠনগুলির আশা ১৯৯২ সালে ভেঙে দেওয়া ১৬ শতকে তৈরি বাবরি মসজিদের জায়গায় রামমন্দির তৈরি হবে খুব তাড়াতাড়ি।
শাসক বিজেপির সদস্য, বেশ কিছু সহযোগী দল এবং দক্ষিণপন্থী একাধিক সংগঠন অর্ডিন্যান্সের মাধ্যমে সাধারণ নির্বাচনের আগেই রামমন্দির তৈরির কাজ শুরুর দাবি করেছিলেন।
গতবছরেই সুপ্রিম কোর্ট এই মামলার তাড়াতাড়ি শুনানির দাবি খারিজ করে দেয়।
৪ জানুয়ারি সুপ্রিম কোর্টে এই মামলার আবেদন শোনা হয়। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর ডিভিশন বেঞ্চ ১০ জানুয়ারি শুনানি দিন ধার্য করেন।
২০১০ সালে এলাহাবাদ হাইকোর্ট রাম জন্মভূমি বাবরি মসজিদের ২.৭৭ একর বিতর্কিত জমি সুন্নি ওয়াকফ বোর্ড, রামলালা এবং নিরেমাহী আখড়ার মধ্যে সমান তিনভাগে ভাগ করে দেওয়ার নির্দেশ দিয়েছিল। এলাহাবাদ হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একাধিক আবেদন জমা পড়ে।












Click it and Unblock the Notifications