অযোধ্যা মামলায় মধ্যস্থতার ক্ষেত্রে জটিলতা কাটবার সম্ভাবনা! 'সুপ্রিম' সিদ্ধান্ত আজ
সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন ৫ জন বিচারপতির একটি সাংবিধানিক বেঞ্চ আজ সিদ্ধান্ত নিতে চলেছে অযোধ্যা মামলার মধ্যস্থতার বিষয়ে।
সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন ৫ জন বিচারপতির একটি সাংবিধানিক বেঞ্চ আজ সিদ্ধান্ত নিতে চলেছে অযোধ্যা মামলার মধ্যস্থতার বিষয়ে। সুপ্রিমকোর্ট রাম মন্দির-বাবরি মসজিদ বিতর্কের মধ্যে মধ্যস্থতা করবে কি না, সেই বিষয়েই সিদ্ধান্ত নেওয়া হবে দেশের শীর্ষ আদালতে।

ভারতীয়সংবিধানের ৮৯ ধারা এক্ষেত্রে প্রয়োগ করা হবে কি না, তা নিয়েও সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট। যদি মধ্যস্থতায় এই জটিলতার ১ অংশও কমে যায় , তাহলে সেই দিকটিই বিবেচনা করে দেখবে শীর্ষ আদালত। এর আগে অযোধ্যা মামলা নিয়ে ২৬ ফেব্রুয়ারি শীর্ষ আদালত জানিয়েছিল মার্চের ৫ তারিখে এই নিয়ে একটি নির্দেশ দেওয়া হবে। সেখানে জাননো হবে, মধ্যস্থতার বিষয়ে শীর্ষ আদালত থাকবে কি না। আর সেই নিরিখেই এদিনের সিদ্ধান্ত নেবে ৫ বিচারপতির বেঞ্চ।
এর আগে , জাস্টিস বোবড়ে বাদি বিবাদী দুই পক্ষের মতামত শুনে শীর্ষ আদালতের মধ্যস্থতার বিষয়টি নিয়ে পরামর্শ দেন। সেই মতোই আইনি পদক্ষেপ নিয়ে এগোয় এই মামলা। ২০১০ সালে এলাহাবাদ হাইকোর্ট অযোধ্যা ইস্য়ুতে একটি রায় দেয়। যার বিরুদ্ধে ১৪ টি আবেদনের মামলা দায়ের হয় শীর্ষ আদালতে। এলাহাবাদ হাইকোর্টের সেই রায়ে বলা হয় ২.৭৭ কোটি একরের অযোধ্যার জমিকে তিন ভাগে ভাগ করে সুন্নি ওয়াকফ বোর্ড , নিরমোহি আখারা, ও রাম লাল্লা গোষ্ঠীর মধ্যে ভাগ করে দেওয়া হোক। এরপরবর্তী পর্যায়ে বিভিন্ন আবেদনের পর এদিন এই জটিলতা কাটাতে মধ্যস্থতার বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছে সুপ্রিমকোর্ট।












Click it and Unblock the Notifications