সোপিয়ানে বড় জঙ্গি হামলার ছক বানচাল, গ্রেপ্তার ৫ হিজবুল জঙ্গি

জঙ্গি দমনে ফের বড় সাফল্য পেল সেনাবাহিনী। গতকালই অনন্তনাগে পুলওয়ামা হামলার চক্রী সাজ্জাদ ভাটকে নিকেশ করে বড় সাফল্য পেয়েছে তারা।

জঙ্গি দমনে ফের বড় সাফল্য পেল সেনাবাহিনী। গতকালই অনন্তনাগে পুলওয়ামা হামলার চক্রী সাজ্জাদ ভাটকে নিকেশ করে বড় সাফল্য পেয়েছে তারা। তার পরের দিনই সোপিয়ানে ৫ হিজবুল জঙ্গিক গ্রেপ্তার করে বড় নাশকতার ছক বানচাল করতে সমর্থ হয়েছে সেনাবাহিনী।

সোপিয়ানে বড় জঙ্গি হামলার ছক বানচাল, গ্রেপ্তার ৫ হিজবুল জঙ্গি

সেনার তরফে জানানো হয়েছে গোপন সূত্র খবর পেয়ে সোপিয়ানে তল্লাশি শুরু করে তারা। তখন ৫ সন্দেহভাজনকে হেফাজতে নিয়ে জেরা শুরু করেন তাঁরা। জেরা করতে গিয়েই বেরিয়ে আসে আসল সত্যিটা। জেরায় তারা জানায় আইইডি বিস্ফোরণের পরিকল্পনা ছিল তাদের। জেরা থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করেই সোপিয়ান থেকে অত্যাধুনিক প্রযুক্তির আইইডি উদ্ধার করে তারা।

জঙ্গিদের গ্রেপ্তারির পর তাদের নাম প্রকাশ করেছে সেনাবাহিনী। আকিব নাজির রাথার, আমির মজিদ ওয়ানি, সমীর আহমেদ ভাট, ফয়সল ফারুক আহাঙ্গার এবং রইস আহমেদ ঘানি।

এরা সকলেই পাকিস্তান থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছিল। হিজবুল জঙ্গিদের গোপন স্থানে রেখে জেরা করছে সেনা। তাঁদের জেরা থেকে উঠে আসা তথ্যের উপর ভিত্তি করেই একাধিক জায়গায় তল্লাশি শুরু হয়েছে। গত সাত দিনে পর পর জঙ্গি হামলায় বিধ্বস্ত উপত্যকা। সামনেই রয়েছে অমরনাথ যাত্রা। সেখানে নাশকতা চালাতে পারে জঙ্গিরা আগে থেকেই সে সতর্কতা জারি করেছে গোয়েন্দারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+