রাজ্যসভায় অপ্রত্যাশিত ফলের পরেই গুজরাতের দলত্যাগী ৫ কংগ্রেস বিধায়কের বিজেপিতে যোগ
রাজ্যসভা ভোটের আগে থেকেই কংগ্রেস একের পর এক বিধায়কের দলত্যাগের জেরে অনেকটাই বিপাকে পড়েছিল কংগ্রেস। এবার ভোটে ভাল ফলাফলের পরেই শনিবার সেই ৮ দলত্যাগী বিধায়কের ৫ জন বিজেপিতে যোগ দিচ্ছেন বলে জানা গেল। সূত্রের খবর, শনিবার বিজেপির গুজরাটের গান্ধীনগরের প্রাধান কার্যালয়ে তাদের প্রত্যেককে স্বাগত জানানো হবে।

রাজ্য সভা ভোটে জিততেই বিধায়ক কেনা বেচা করেছে বিজেপি, দাবি কংগ্রেসের
যদিও এদের দলত্যাগের সময় থেকেই বিজেপির বিরুদ্ধে কারসাজি করে বিধায়ক কেনাবেচার অভিযোগ এনেছিল কংগ্রেস। তবে বিধানসভা ভোটের জন্য নয় রাজ্যসভা ভোটে বাজিমাত করতেই বিজেপি এই রাস্তায় হেঁটেছিল বলে রাজনৈতিক মহলের ধারণা। এদিকে গত ১৯শে জুন শুক্রবার দশটি রাজ্য মিলিয়ে মোট ২৪ টি রাজ্যসভা আসনে নির্বাচন হয়।

গুজরাতে রাজ্যসভা ভোটেও অপ্রত্যাশিত ফল গেরুয়া শিবিরের
এদিকে বহু নাটক শেষে গুজরাতের রাজ্যসভা নির্বাচনের ফলাফলেও চওড়া হাসি গেরুয়া শিবিরের নেতাদের মুখে। অপ্রত্যাশিতভাবে গুজরাতে দুটি আসনের জায়গায় তিন আসনে জয়ী হয় বিজেপি। ফলে রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতার দিকে আরও খানিকটা এগিয়ে যায় গেরুয়া শিবির। এদিকে গত কয়েক মাস ধরে গুজরাতে ক্ষমতা কমতে শুরু করে কংগ্রেসের। রাজ্যসভার ভোঠের দিনক্ষণ ঘোষমার পর দেখে যায় একের পর এক বিধায়ক দল ত্যাগ করছেন। যার জেরে ৭৩ থেকে কংগ্রেসের বিধায়ক সংখ্যা কমে দাঁড়ায় ৬৫-তে। শেষবেলায় ঘর বাঁচাতে এই ৬৫ জন বিধায়ককে আলাদা আলাদা করে রাজস্থানের রিসর্টে নিয়ে যাওয়া হয়।

কংগ্রেস ত্যাগী বিধায়কদের বিজেপিতে স্বাগত জানাবেন দলীয় রাজ্য প্রধান
এরপর রাজ্যসভার ভোটেও আশাব্যঞ্জক ভাবে ভালো ফল করে বিজেপি। তবে চারটির মধ্যে কংগ্রেসের দুটি আসন পাওয়ার কথা থাকলেও তিনটি যায় পদ্মশিবিরে। এদিকে সূত্রের খবর অনুসারে, শনিবার গুজরাত বিজেপির তাবড় তাবড় নেতাদের উপস্থিতিতেই এদিন দলীয় রাজ্য প্রধান জিতু ওয়াঘনী ওই পাঁচ কংগ্রেস ত্যাগী বিধায়ককে বিজেপিতে স্বাগত জানাতে চলেছেন।

কোন এলাকার বিধায়কেরা বিজেপিতে যোগ দিচ্ছেন?
এদিন বিজেপিতে যোগ দিতে চলেছেন ধরির প্রাক্তন বিধায়ক জেভি কাকাদিয়া; আবদাসার প্রাক্তন বিধায়ক প্রদ্যুমনসিংহ জাদেজা; কর্জনের প্রাক্তন বিধায়ক অক্ষয় প্যাটেল, কপর্দার প্রাক্তন বিধায়ক জিতু চৌধুরী এবং মুরবির সাবেক বিধায়ক ব্রিজেশ মেরজা। এছাড়াও করোনা প্রাদুর্ভাবের কথা মাথায় রেখে দলের আঞ্চলিক প্রধান কার্যলেও বড় কোনও জনসভা হচ্ছে না বলেই জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications