নবজাতক সহ একই পরিবারের পাঁচ সদস্যের আত্মহত্যা, জীবন্ত উদ্ধার ২ বছরের শিশুকন্যা

বেঙ্গালুরুতে এক নবজাতক সহ একই পরিবারের ৫ জনের আত্মহত্যা, দুই বছরের শিশুকে উদ্ধার।

৯ মাসের নবজাতক সহ একই পরিবারের পাঁচ সদস্যের আত্মহত্যার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বেঙ্গালুরুতে। ঘটনাস্থল থেকে এক দুই বছরের শিশুকন্যাকে জীবন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পাঁচ দিন পর বাড়ি ফিরে প্রিয়জনদের এমন পরিণতি দেখে ভেঙে পড়েছেন প্রৌঢ় গৃহকর্তা এইচ শংকর। তাঁকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

নবজাতক সহ একই পরিবারের পাঁচ সদস্যের আত্মহত্যা, জীবন্ত উদ্ধার ২ বছরের শিশুকন্যা

প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশের অনুমান, তিন দিন আগেই বাড়িতে আত্মঘাতী হয়েছেন এইচ শংকরের ৫০ বছরের স্ত্রী, ২৭ বছরের পুত্র এবং দুই কন্যা। মৃতদের তালিকায় এক ৯ বছরের নবজাতকও রয়েছে। বাড়ির বাইরে থাকাকালীন গত দুই দিন ধরে পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারছিলেন না ওই প্রৌঢ়। চিন্তা মাথায় নিয়েই শুক্রবার রাতে বাড়ি ফেরেন শংকর। দরজা ভেঙে ভিতরে ঢুকে প্রিয়জনদের মৃতদেহ পড়ে থাকতে দেখেন ওই প্রৌঢ়।

ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। মৃতদেহগুলিতে পচন ধরে যাওয়ায় ঘটনাটি অন্তত তিন দিন আগে ঘটেছে বলে মনে করছে পুলিশ। ঘটনাস্থল থেকে জীবত অবস্থায় উদ্ধার করা দুই বছরের শিশুকন্যাকে মেডিক্যাল টেস্টের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওই শিশুর মানসিক স্থিতিও খতিয়ে দেখা হচ্ছে।

স্ত্রী, পুত্র, দুই কন্যা সহ পরিবারের পাঁচ সদস্যকে হারিয়ে ভেঙে পড়েছেন এইচ শংকর। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন যে মেয়ের শ্বশুরবাড়িতে অশান্তি চলছিল। তার জেরে সন্তান সহ বাপের বাড়িতে গিয়ে উঠেছিলেন এইচ শংকরের কন্যা। মেয়ের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ওই প্রৌঢ়। এই ইস্যু নিয়ে পিতা ও কন্যার মধ্যে একচোট অশান্তিও হয় বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। রাগের বশে তিনি পাঁচ দিন আগে বাড়ি ছাড়েন বলে জানিয়েছেন শংকর। ফিরে এসে যে তাঁকে এই দৃশ্য দেখতে হবে, তা কল্পনাতেও ভাবতে পারেননি ওই প্রৌঢ়।

ঘটনার আসল সত্য কোথায় লুকিয়ে রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রৌঢ়ের কন্যার শ্বশুরবাড়ির সদস্যদের এই ইস্যুতে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। কী এমন অশান্তি, যার জন্য শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি গিয়ে উঠতে হল এইচ শংকরের কন্যাকে। এমন কী বড় ঘটনা ঘটল যে একই সঙ্গে আত্মঘাতী হতে বাধ্য হলেন পরিবারের পাঁচ সদস্য। এর পিছনে কোনও চক্রান্ত রয়েছে কিনা, কিংবা তাঁদের হুমকি দেওয়া হয়েছে কিনা, তাও তদন্ত করে দেখছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+