তামিলনাড়ুতে বাজির দোকানে বিধ্বংসী বিস্ফোরণ, ঘটনাস্থলেই মৃত্যু ৫ জনের
তামিলনাড়ুতে বাজির দোকানে বিধ্বংসী বিস্ফোরণ, ঘটনাস্থলেই মৃত্যু ৫ জনের
তামিলনাড়ুতে বাজির দোকানে বিধ্বংসী আগুন। শঙ্করাপূরম শহরে বিস্ফোরণে কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী এমকে স্টালিন। সামনেই দীপাবলি। সেকারণেই দোকানে প্রচুর বাজি মজুত করা হয়েছিল। গতকাল রাতে হঠাৎ করে আগুন লাগে। প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে।

কাল্লাকুরচি জেলার শঙ্করপুরমের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থলে আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাহত ৫ জনকে। তাঁদের শরীরের প্রায় ৯০ শতাংশ আগুনে ঝলসে গিয়েছিল। হাসপাতালের চিকিৎসকরা অনেক চেষ্টা করেও তাঁদের বাঁচাতে পারেননি। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছিলেন দমকলকর্মীরা। কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি।
ইতিমধ্যেই আগুনে পুড়ে আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে। ঘটনার কথা জানার পরেই মুখ্যমন্ত্রী এমকে স্টালিন টুইট করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এবং মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আহতদের চিকিৎসার জন্য ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা বলেছেন তিনি। যাঁদের চিকিৎসা চলছে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে তাঁদের এই আর্থিক সাহায্য করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রীর। পরিবারের লোকেদের সমবেদনা জানিয়েছেন তিনি।
তামিলনাড়ুতে বাজি কারখানা এবং বাজির দোকানে বিস্ফোরণের ঘটনা নতুন নয়। প্রায় প্রতিবছরই দীপাবলীর সময় এই ধরনের ঘটনা ঘটে। দক্ষিণ ভারতে দীপাবলি খুব ধুমধাম করে উদযাপন করা হয়ে থাকে। এবং প্রচুর বাজি পোড়ানো হয়। কেবল মাত্র এই সময়ের জন্যই বাজির কারবারিরা বিশেষ করে বাজি তৈরি করেন। একাধিক জায়গায় বেআইনি ভাবে বািজও মজুত রাখা হয়। যথাযত অগ্নিনির্বাপন ব্যবস্থা না থাকার কারণেই এই বিপত্তি বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications