বেঙ্গালুরুর বারে আগুন, মৃত ৫
বেঙ্গালুরুর কেআর মার্কেটে আগুনে মৃত ৫। সোমবার ভোরে বেঙ্গালুরুর কেআর মার্কেটের কৈলাস বারে আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকল।
বেঙ্গালুরুর কেআর মার্কেটে আগুনে মৃত ৫। সোমবার ভোরে বেঙ্গালুরুর কেআর মার্কেটের কৈলাস বারে আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকল।

ভোর-রাত ২.৩০ নাগাদ আগুন নজরে আসার পরেই দমকলে খবর দেওয়া হয়।

সরকারি তরফে জানানো হয়েছে, বেঙ্গালুরুর কুম্বারা সঙ্ঘ বিল্ডিং-এ কৈলাশ বার ও রেস্টুরেন্টে আগুন লাগে। রাত ২.৩০ নাগাদ আগুন নজরে আসে। খবর পেয়েই এলাকায় যায় দমকল বাহিনী। আগুন লাগার প্রকৃত কারণ খুঁজছে পুলিশ।
বারের মধ্যে ঘুমন্ত অবস্থায় থাকা ৫ কর্মীর মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, টুমকুরের স্বামী(২৩), প্রসাদ(২০), মহেশ( ৩৫), হাসানের মঞ্জুনাথ(৪৫), মন্ড্যর কীর্থি(২৪)।

Click it and Unblock the Notifications