করোনা লকডাউনের মাঝেই ৫ কোটি মানুষের কাছে বিনামূল্যে রেশন পৌঁছে দিয়েছে মোদী সরকার

দেশজুড়ে চলছে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে লকডাউন। এই পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছে গরিব মানুষরা। অনেক শ্রমিকরা তো নিজেদের বাড়িতে ফিরতে না পেরে ভিন রাজ্যেই থাকতে বাধ্য হয়েছে। এই সব গরিব মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য এবার পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার।

 ৫ কোটিরও বেশি মানুষের কাছে বিনামূল্যে রেশন

৫ কোটিরও বেশি মানুষের কাছে বিনামূল্যে রেশন

এদিন সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রকের মুখপাত্র রাজেশ মালহোত্রা এই বিষয়ে জানান, ৫ কোটি ২৯ লক্ষেরও বেশি মানুষের কাছে বিনামূল্যে রেশন পৌঁছে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীন এখনও পর্যন্ত ৩৯৮৫ মেট্রিক টন ডাল দেওয়া হয়েছে গরিবদের।

৩১.৭৭ কোটি মানুষের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে কেন্দ্র

৩১.৭৭ কোটি মানুষের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে কেন্দ্র

এছাড়া প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় গোটা দেশে ৩১.৭৭ কোটি মানুষের অ্যাকাউন্টে মোট ২৮২৫৬ কোটি টাকা পাঠিয়েছে। অর্থমন্ত্রালয়ের তরফে এই বিষয়ে জানানো হয়েছে। করোনা ভাইরাসের জেরে দেশে যে সঙ্কট দেখা দিয়েছে তার জন্য কেন্দ্র সরকার ১.৭ লক্ষ কোটি টাকার রিলিফ প্যাকেজের ঘোষণা করেছে। গরিব, বিধবা মহিলা,বিশেষ ভাবে সক্ষম ব্যক্তি সহ কৃষকদের অ্যাকাউন্টে আগামী তিন মাসের জন্য কিছু টাকা ট্রান্সফার করবে।

আরও কোন খাতে কত ব্যয়?

আরও কোন খাতে কত ব্যয়?

অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের দফতর এই বিষয়ে জানিয়েছে, ১৯.৮৬ কোটি মহিলার জনধন অ্যাকউন্টে সরকারের তরফে ৫০০ টাকা ট্রান্সফার করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার এখানে এখনও পর্যন্ত ৯৯৩০ কোটা টাকা খরচা করেছে। ২.৮২ কোটি মানুষের অ্যাকাউন্টে ১৪০০ কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে। এতে প্রবীণ নাগরিক, বিধবা মহিলা ও বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিরা সামিল রয়েছে। এদের প্রত্যেকের অ্যাকাউন্টে ১০০০ টাকা ট্রান্সফার করেছে সরকার।

লকডাউনের মেয়াদ বাড়ছে দেশে

লকডাউনের মেয়াদ বাড়ছে দেশে

এই মোট টাকার মধ্যে ১৩৮৫৫ কোটি টাকা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার প্রথম ইনস্টলমেন্ট হিসেবে দেওয়া হয়েছে। ৬.৯৩ কোটি কৃষকদের অ্যাকাউন্টে ২০০০ টাকা পাঠানো হয়েছে। দেশে গত ২১ দিন ধরে চলছে লকডাউন। তবে সেই সময়কালে ক্রমেই দেশে আরও বিস্তার ঘটেছে করোনা সংক্রমণের। এরই মাঝে আজ প্রধানমন্ত্রী মোদী ঘোষণা করেন যে দেশে করোনা সংক্রমণ রুখতে এই লকডাউনের মেয়াদ বাড়ানো হচ্ছে আগামী ৩ মে পর্যন্ত। এই পরিস্থিতিতে সম্পূর্ণ ভাবে লকডাউন মেনে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী সবাইকে বাড়িতেই থাতে বলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+