মুম্বইয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় শাস্তি হিসাবে এই কড়া পদক্ষেপ প্রশাসনের
মুম্বইয়ের লোয়ার প্যারেলে অগ্নিকাণ্ডের ঘটনায় পুরসভার পাঁচজন আধিকারিককে সাসপেন্ড করল মহারাষ্ট্র প্রশাসন।
মুম্বইয়ের লোয়ার প্যারেলে অগ্নিকাণ্ডের ঘটনায় পুরসভার পাঁচজন আধিকারিককে সাসপেন্ড করল মহারাষ্ট্র প্রশাসন। এছাড়াও ওই ওয়ার্ডের অ্যাসিস্টান্ট কমিশনরকে সাসপেন্ড করা হয়েছে। এই সাসপেনশনের নোটিশ এসেছে বৃহন্মুম্বাই পুরসভার তরফে। গোটা ঘটনার তদন্তে নেমেছে প্রশাসন।রেস্তোরাঁর বিরুদ্ধে দায়ের হয় এফআইআর। ।প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই বহুতলের এক রেস্তোরাঁতে এক তরুণীর জন্মদিনের পার্টি চলছিল। বাঁশ ও প্লাস্টিকের ওই রেস্তোরাঁতে আগুন লাগে, আর তা থেকেই আগুন ছড়ায়।

এর আগে গতরাতে, মুম্বইয়ের কমলা মিলস চত্বরে ভয়াবহ আগুন লেগে মৃত্যু হয় ১৪ জনের । অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধারকারী দলের উপযুক্ত তৎপরতার অভাব রয়েছে বলে অভিযোগ ছিল। এছাডা়ও দমকলের কাছেও উপযুক্ত পরিকাঠামো ছিল না বলে অভিযোগ ওঠে।
এই অগ্নিকাণ্ডের ঘটনায় , শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ, কংগ্রেস প্রদান রাহুল গান্ধী। প্রসঙ্গত, কমলা মিলস চত্বরের বিল্ডিংয়ের একটি রেস্তরাঁ থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান।












Click it and Unblock the Notifications