অসমে বাঙালি গণহত্যা! প্রতিবাদে সরব মমতা, বিক্ষোভ কর্মসূচি নিয়ে রাস্তায় নামছে তৃণমূল

অসমে ৫ বাঙালি যুবককে নিশানায় রেখে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে উলফা জঙ্গিরা। ঘটনাকে জঙ্গি হানা বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

অসমে ৫ বাঙালি যুবককে নিশানায় রেখে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে আলফা জঙ্গিরা। ঘটনাকে জঙ্গি হানা বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। অসমের তিনসুকিয়ায় এই হত্যাকাণ্ডে প্রাণ হারান,শ্যামলাল বিশ্বাস, অনন্ত বিশ্বাস, অবিনাশ বিশ্বাস ও সুবোধ দাসস ধনঞ্জয় নমঃশূদ্র। ঘটনার তীব্র নিন্দা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং। কোনও মতেই খুনিরা ছাড়া পাবে না বলে প্রতিশ্রুতি দেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনওয়াল। তবে এখনও পর্যন্ত অধরা জঙ্গিরা।

অসমে বাঙালি গণহত্যা! প্রতিবাদে সরব মমতা, রাস্তায় নামছে তৃণমূল কংগ্রেস

বৃহস্পতিবার সন্ধ্যে ৭টা নাগাদ এই গুলি চালনার ঘটনা শুরু হয়। হত্যাকাণ্ডের আগে জঙ্গিরা গ্রামে লুকিয়ে ছিল কি না, বা হত্যাকাণ্ডের পর জঙ্গিরা কোথা দিয়ে পালিয়েছে, বা কোথায় গা ঢাকা দিয়ে রয়েছে , তা নিয়ে প্রশাসনের তরফে এখনও কিছুই জানান হয়নি। এদিকে, ঘটনার তীব্র নিন্দায় সরব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি প্রশ্ন তোলেন এই হত্যাকাণ্ড কি অসমে এনআরসির জের?

এদিকে, অসমের হত্যাকাণ্ডের প্রতিবাদে শুক্রবার রাজ্যের বিভিন্ন অংশে বিক্ষোভ দেখানোর কর্মসূচি নিয়েছে তৃণমূল। অন্যদিকে এই গণহত্যার সমালোচনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংও।

এদিকে, জঙ্গি হানার খবর সামনে আসতেই অসমের তিনসুকিয়ার খোরাবাড়ি গ্রাম অর্থাৎ ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে কড়া নিরাপত্তায়। জঙ্গিদের খোঁজে গোটা অসম জুড়ে চলছে তল্লাশি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+