এক মহিলাকে ধর্ষণ ও ভিডিও করার অপরাধে বেঙ্গালুরু থেকে ধৃত পাঁচজন বাংলাদেশি নাগরিক

বেঙ্গালুরু থেকে ধৃত পাঁচজন বাংলাদেশি নাগরিক

এক মহিলাকে ধর্ষণ এবং তার ভিডিও করার অপরাধে বেঙ্গালুরুর পুলিশ গ্রেফতার করল এক মহিলা সহ পাঁচজনকে। ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে রামামূর্তি পুলিশ থানায়। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে যে আক্রান্তকে যৌন নির্যাতন ও অত্যাচার করা হয় এবং তার ভিডিও করে অভিযুক্তরা।

এক মহিলাকে ধর্ষণ ও ভিডিও করার অপরাধে বেঙ্গালুরু থেকে ধৃত পাঁচজন বাংলাদেশি নাগরিক


প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে আক্রান্ত ও অভিযুক্ত পাঁচজন সকলেই বাংলাদেশের নাগরিক। পুলিশ জানিয়েছে যে ধর্ষিতাকে নারী পাচারের মাধ্যমে ভারতে নিয়ে আসা হয়েছিল। পুলিশ ধর্ষিতা মহিলাকে সনাক্ত করার চেষ্টা করছে এবং এই তদন্তে সাহায্য করার জন্য উৎসাহ করা হবে তাঁকে। এই অপরাধটি কবে হয়েছিল সে বিষয়ে কিছু জানা যায়নি। পুলিশ জানিয়েছে অভিযুক্তদের শুক্রবারই আদালতে পেশ করা হবে।

বেঙ্গালুরু পুলিশ কমিশনার কমল পান্ত টুইটে বলেন, '‌ভিডিও কনটেন্ট ও প্রাথমিক তদন্তের ওপর ভিত্তি করে ধর্ষণ ও নির্যাতনের মামলা দায়ের করা হয়েছে ৬ জনের বিরুদ্ধে। এই অভিযুক্তদের মধ্যে ২ জন মহিলাও রয়েছে। পুলিশ টিম বেঙ্গালুরু সংলগ্ন রাজ্যে ধর্ষিতা মহিলার খোঁজ করছে যাতে তিনিও এই তদন্তে সহায়তা করতে পারেন।’‌ তিনি এও জানিয়েছেন যে এখনও পর্যন্ত যতটা তথ্য সংগ্রহ করা গিয়েছে সেখান থেকে জানা গিয়েছে যে সকলে একই দলের এবং প্রত্যেকেই বাংলাদেশের বাসিন্দা।

পুলিশ কমিশনার বলেন, '‌আক্রান্ত মহিলাও বাংলাদেশের তাঁকে পাচারের মাধ্যমে ভারতে নিয়ে আসা হয় এবং আর্থিক বিষয়ের কারণে তাঁকে নির্যাতন ও তাঁর ওপর বর্বর আচরণ করা হয়। তদন্ত চলছে জোর গতিতে। এই তদন্তের জন্য তিনজন ইনস্পেক্টরের নেতৃত্বে তিনটি তদন্তকারী দল গঠন করা হয়েছে।’‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+