বন্যার মধ্যেই অসমে ভূমিকম্প! উত্তরপূর্ব ভারত জুড়ে আতঙ্ক

বন্যা বিধ্বস্ত অসমে প্রবল প্রাকৃতিক দুর্যোগের পর এবার উঠে আসছে বন্যার খবর। বানভাসী অসমে ইতিমধ্যেই ২৭ জনের মৃত্যু হয়েছে।

বন্যা বিধ্বস্ত অসমে প্রবল প্রাকৃতিক দুর্যোগের পর এবার উঠে আসছে বন্যার খবর। বানভাসী অসমে ইতিমধ্যেই ২৭ জনের মৃত্যু হয়েছে। এরপর এদিন ভূমিকম্প অনুভূত হয়েছে সেরাজ্যে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯। অরুণাচল প্রদেশ এই ভূমিকম্পের কেন্দ্রস্থল।

বন্যার মধ্যেই অসমে ভূমিকম্প! উত্তরপূর্ব ভারত জুড়ে আতঙ্ক

অরুণাচল প্রদেশের কামেং-এর কাছাকাছি একটি জায়গায় এই ভূমিকম্প হয়। তবে এখনও পর্যন্ত কোনওহতাহতের খবর পাওয়া যায়নি। অন্যদিকে অসমেও এখনও পর্যন্ত ভূমিকম্পের কোনও হতাহতের খবরাখবর পাওয়া যায়নি। এদিকে, অসমে প্রবল বন্যায় চরম ক্ষতিগ্রস্ত প্রা. ২৯ টি জেলা। ৫০ লাখের কাছাকাছি মানুষ রয়েছেন বন্যার কবলে। তারই মধ্য়ে এই ভূমিকম্প রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে উত্তরপূর্বভারত জু়ড়ে।

অসমে বানভাসী মানুষদের মধ্যে দেড় লাখ মানুষকে ইতিমধ্যেই উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা দফতর। বিভিন্ন ত্রাণ শিবিরে ৪২৭ জনকে আশ্রয় বিপর্যয় মোকাবিলা দফতর। অন্যদিকে, ক্রমেই ফুঁসে উঠছে ব্রহ্মপুত্র।যার জেরে ভেসে গিয়েছে ধুবড়ি, গোয়ালপাড়া, তেজপুরের মতো এলাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+