ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান
ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান। সাত সকালেই এই ভূমিকম্প অনুভূত হয়। পোর্টব্লেয়ার থেকে ১৬২ কিমি দক্ষিণ-পশ্চিমে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল বলে জানা গিয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪ ।
ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান। সাত সকালেই এই ভূমিকম্প অনুভূত হয়। পোর্টব্লেয়ার থেকে ১৬২ কিমি দক্ষিণ-পশ্চিমে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল বলে জানা গিয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪ । জানিয়েছে মার্কিন জিওলজিক্যাল সার্ভে।

ভূমিকম্পে হতাহতের কোনও কবর পাওয়া যায়নি। কোনও সুনামি সতর্কতাও জারি করা হয়নি। তবে মৎস্যজীবীদের সমুদ্রে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে।
রিখটার স্কেলে ৫.৪ মাত্রার ভূমিকম্প মধ্যমমানের। আন্দামান বরাবরই ভূমিকম্প প্রবণ বলে পরিচিত। গত একমাসে দুবার কাঁপল আন্দামান। ১৪ মার্চ এখানে ৫.৯ মাত্রার ভূমিকম্প হয়েছিল।












Click it and Unblock the Notifications