এবার আন্দামান কেঁপে উঠল ভূমিকম্পে, জারি সতর্কতা
পোর্ট ব্লেয়ার, ১ মে : ২০০৪ সালের সুনামির আতঙ্ককে উসকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কেঁপে উঠল ভূমিকম্পে।
এদিন দুপুর ২ টো ২৮ মিনিট নাগাদ সেখানে ৫.১ মাত্রার ভূমিকম্প হয়। পোর্ট ব্লেয়ার থেকে ১৩৫ কিলোমিটার দূরে দক্ষিণ আন্দামান সাগরে ভূমিকম্পের উৎসস্থল ছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়ছে।

জানা গিয়েছে, এদিন দুপুরে পাপুয়া নিউগিনিতে ৭.১ মাত্রার ভূমিকম্প হয়েছে। সেখানকার রাজধানী কোকোপো থেকে ৭০ কিলেমিটার দূরে কম্পন হওয়ার ঠিক অব্যবহিত পরই ভারতের দক্ষিণে অবস্থিত এই কেন্দ্রশাসিত অঞ্চল তীব্র কম্পনে কেঁপে ওঠার খবর পাওয়া গিয়েছে।
এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন জিওলজিক্যাল সার্ভের তরফে অবশ্য কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৬.৫ বলা হয়েছে।
প্রশাসনের তরফে এখনও পর্যন্ত সুনামির সতর্কতা জারি করা হয়নি। পরিস্থিতির দিকে কড়া নজর রাখা হয়েছে। উপকূলবজ্ঞতী এলাকাগুলিতে নজরদারি চালানোর পাশাপাশি সতর্কবার্তা দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications