কোটার বাসিন্দার গলব্লাডার থেকে উদ্ধার ৫,০৭০টা পাথর, অস্ত্রোপচারে ৩০ মিনিট, পাথর গুনতে ২ ঘন্টা

কোটার এক বাসিন্দার গলব্লাডার থেকে ৩০ মিনিটের ল্যাপ্রোস্কোপিক অস্ত্রোপচারে ৫,০৭০টা পাথর বেরল। অস্ত্রোপচারে ৩০ মিনিট লাগলেও পাথরগুলি গুনতে সময় লেগেছে ২ ঘন্টা।

কোটা, ৩ মার্চ : গলব্লাডারে পাথর হওয়া আমবাত। কিন্তু তা বলে গলব্লাডারে ৫০৭০টা পাথর? আজ্ঞে কোটার এক বাসিন্দার গলব্লাডার থেকে ৩০ মিনিটের ল্যাপ্রোস্কোপিক অস্ত্রোপচারে ৫,০৭০টা পাথর বেরল। অস্ত্রোপচারে ৩০ মিনিট লাগলেও পাথরগুলি গুনতে সময় লেগেছে ২ ঘন্টা।

কোটার বাসিন্দার গলব্লাডার থেকে উদ্ধার ৫,০৭০টা পাথর, অস্ত্রোপচারে ৩০ মিনিট, পাথর গুনতে ২ ঘন্টা

রাতলাইয়ের বাসিন্দা মহম্মদ সাবির। গত ৩ বছর ধরে পেটের যন্ত্রণায় ভুগছিলেন। এরপর চিকিৎসকরা জানান, সাবিরের গলব্লাডারে পাথর হয়েছে অস্ত্রোপচার করতে হবে। চিকিৎসার জন্য কোটার জিন্দাল এন্ডো ল্যাপ্রোস্কোপিক হাসপাতালে ডাঃ দীনেশ জিন্দালেন দ্বারস্থ হন সাবির।

ডাঃ জিন্দাল বলেন, "সাধারণত এই ধরণের অস্ত্রোপচারে পাথরের সংখ্যা ২ থেকে ১০০টার মধ্যেই থাকে। ৫,০৭০ টা পাথর স্বাভাবিক না হলেও এই প্রথমবার নয়। গলব্লাডার থেকে সবচেয়ে বেশি পাথর বের করার বিশ্বরেকর্ড রয়েছে পশ্চিমবঙ্গের ডাঃ এমএল সাহার। ১১,৯৫০ পাথার বের করেছিলেন তিনি। "

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+