রাত পোহালেই ভোট ৭২ কেন্দ্রে! চতুর্থ দফার নির্বাচনের নানা তথ্য একনজরে

রাত পোহালে সারা দেশের ৭২ টি কেন্দ্রে ভোট। চতুর্থ পর্যায়ের ভোট হতে চলেছে নটি রাজ্যে। সোমবার সকাল সাতটা থেকেভোটগ্রহণ শুরু হবে। চলবে বিকেল ৫ টা পর্যন্ত।

রাত পোহালে সারা দেশের ৭২ টি কেন্দ্রে ভোট। চতুর্থ পর্যায়ের ভোট হতে চলেছে নটি রাজ্যে। সোমবার সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হবে। চলবে বিকেল ৫ টা পর্যন্ত। এই বাহাত্তরটি কেন্দ্রে ভোটের প্রচার শেষ হয়েছে শনিবার বিকেলে। ৭২ টি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৯৪৩ জন প্রার্থী।

২৩ এপ্রিল যেসব রাজ্যে নির্বাচন

২৩ এপ্রিল যেসব রাজ্যে নির্বাচন

১) বিহারের পাঁচ কেন্দ্রে এদিন নির্বাচন, কেন্দ্রগুলি হল দ্বারভাঙা, উজিয়ারপুর, সমস্তিপুর, বেগুসরাই, মুঙ্গের
২) জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে এদিন ভোট রয়েছে
৩) ঝাড়খণ্ডের তিন আসনে ভোট, কেন্দ্রগুলি হল, চাতরা, লোহারডাগা এবং পালামৌ
৪) মধ্যপ্রদেশের ছয় কেন্দ্রে ভোট, সিধি, শাদোল, জবলপুর, মান্দলা, বালাঘাট, ছিন্দওয়ারা
৫) মহারাষ্ট্রের ১৭ কেন্দ্রে ভোট, কেন্দ্রগুলি হল, নান্দুরবার, ধুলে, দিন্দরি, নাসিক ( উত্তর মহারাষ্ট্র), পালঘর, ভিওয়ান্দি, কল্যাণ, থানে,মুম্বই নর্থ, মুম্বই নর্থ ওয়েস্ট, মুম্বই সাউথ, মুম্বই সাউথ সেন্ট্রাল, মাভাল, শিরুর, শিরদি
৬) ওড়িশার ছয় কেন্দ্রে নির্বাচন, কেন্দ্রগুলি হল, ময়ূরভঞ্জ, বালাসোর, ভদ্রক, জাজপুর, কেন্দ্রপারা, জগতসিনপুর
৭) রাজস্থানের ১৩ কেন্দ্রে ভোট। কেন্দ্রগুলি হল, টঙ্ক-সোহাই মাধপুর, আজমেড়, পালি, যোধপুর, বাড়মের, ঝালোর, উদয়পুর, বাঁশওয়ারা, চিতোরগড়, রাজসামান্দ, ভিলওয়ারা, কোটা, ঝালাওয়ার-বারান
৮) উত্তর প্রদেশের ১৩ কেন্দ্রে ভোট, কেন্দ্রগুলি হল, শাহজাহানপুর, খেরি, হারদই, মিসরিখ, উন্নাও, ফারুখাবাদ, ইটাওয়া, কনৌজ, কানপুর, আকবরপুর, জালাউঁ, ঝাঁসি, হামিরপুর
৯) পশ্চিমবঙ্গের যে আট কেন্দ্রে নির্বাচন সেগুলি হল বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম

 উল্লেখযোগ্য প্রার্থী

উল্লেখযোগ্য প্রার্থী

চতুর্থদফার নির্বাচনে উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন, সিপিআই-এর কানহাইয়া কুমার, কংগ্রেসের প্রিয়া দত্ত, উর্মিলা মাতণ্ডকর, মিলিন্দ দেওরা, বিজেপির বৈজয়ন্ত পাণ্ডা, বাবুল সুপ্রিয়, গিরিরাজ সিং, এসপির ডিম্পল যাদব, তৃণমূলের শতাব্দী রায়, আরএলএসপির উপেন্দ্র কুশওয়াহা।

২০১৪-র ফল

২০১৪-র ফল

২০১৪ সালে এই ৭২ টি কেন্দ্রের মধ্যে বিজেপি জিতেছিল ৫৬ টি কেন্দ্রে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+