পরপর চারদিন ধরে করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজারের ওপরে! বাড়ছে তৃতীয় ওয়েভের আশঙ্কা
ভারতে করোনার সংক্রমণ প্রথম শুরু হয় কেরলেই। তারপর ভারত প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলেও উঠলেও কেরলে ফের সংক্রমণ দ্রুত হারে বাড়তে শুরু করেছে। এই নিয়ে পরপর চারদিন ধরে কেরলে করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজারের ওপরে।
ভারতে করোনার সংক্রমণ প্রথম শুরু হয় কেরলেই। তারপর ভারত প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলেও উঠলেও কেরলে ফের সংক্রমণ দ্রুত হারে বাড়তে শুরু করেছে। এই নিয়ে পরপর চারদিন ধরে কেরলে করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজারের ওপরে। গত ২৪ ঘণ্টায় মৃ্ত্যু হয়েছে ১১৯ জনের।

সংক্রমণের হার বেড়ে হয়েছে ১৩.৬১ শতাংশ। ২৪ ঘণ্টায় ২০ হাজার ৭৭২ জন আক্রান্ত হওয়ায় কেরলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩৩ লক্ষ ৭০ হাজার ১৩৭। এই রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হল ১৬ হাজার ৭০১। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৪ হাজার ৬৫১ জন। এই নিয়ে কেরলে করোনা সারিয়ে উঠলেন মোট ৩১ লক্ষ ৯২ হাজার ১০৪ জন।
কেরলে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ৬০ হাজার ৮২৪। গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ৫২ হাজার ৬৩৯ জনের করোনার নমুনা পরীক্ষা হয়েছে। কেরলে মালপ্পুরমে ৩৬৭০ জন, কোঝিকোড়ে ২৪৭০ জন, এরনাকুলাম ২৩০৬ জন, ত্রিসুর ২২৮৭ জন, পালাক্কাড ২০৭০ জন, কোল্লামে ১৪১৫ জন, আলাপ্পুঝায় ১২১৪ জন, কান্নুরে ১১২৩ জন, তিরুঅনন্তপুরমে ১০৮২ জন ও কোট্টায়ামে ১০৩০ জন আক্রান্ত হয়েছেন।
নতুন যারা আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যে ৮১ জন স্বাস্থ্যকর্মী, ১৩৭ জন বাইরে থেকে এসেছেন, ১৯,৬২২ জন আক্রান্ত হয়েছেন কারও না কারও থেকে কনট্যাক্টে এসে আক্রান্ত হয়েছেন। রাজ্যের বিভিন্ন জায়গায় এখনও কয়েক হাজার মানুষ নজরদারিতে রয়েছেন। করোনা সংক্রমণের হার বৃদ্ধি পেলেও কেরলের হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা এখনও সীমিত রয়েছে বলে জানিয়েছেন এক চিকিৎসক।
তিনি জানান, বর্তমানে এক লক্ষেরও বেশি সক্রিয় রোগীর সংখ্যা রয়েছে, তা সত্ত্বেও হাসপাতালে ভর্তি হয়েছেন এখনও পর্যন্ত ৫০ শতাংশই। ভেন্টিলেটর বা আইসিইউতেও অনেক শয্যাই ফাঁকা রয়েছে বলে জানা গিয়েছে। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জও কয়েকদিন আগে আচমকা সংক্রমণ বৃদ্ধির কথা স্বীকার করেন। রাজ্যের অধিক সংখ্যক জনসংখ্যার কারণেই ফের সংক্রমণ ছড়িয়ে পড়ছে বলে মনে করছেন তিনি।
অন্যদিকে, নিত্য-নতুন ভ্যারিয়েন্টের দাপটে ইতিমধ্যেই ফের চোখ রাঙাতে শুরু করেছে মারণ করোনা এমতাবস্থায় অনেকের প্রশ্ন, আগের পূর্বাভাস সত্যি করে তবে কি অগাষ্টেই আছড়ে পড়তে চলেছে করোনার তৃতীয় ঢেউ? গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসের সংক্রমণ প্রায় ৪৫ হাজারের কাছাকাছি।
সংক্রমিত হয়েছেন ৪৪,২৩০ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩,১৫,৭২,৩৪৪ জন। সুস্থতার সংখ্যা ৪২ হাজারের কিছু বেশি। দেশে এখন অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৪,০৫,১৫৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মারা গিয়েছেন ৫৫৫ জন।
দেশে করোনা সংক্রমণে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪,৩২,১২৭ জন। অর্থাৎ মোট সংক্রমিত রোগীর সংখ্যাকে ছাপিয়ে গিয়েছে দেশের মোট করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা। ফলে এখন থেকে ফের একবার সাবধান হওয়ার পরামর্শ চিকিৎসকদের।












Click it and Unblock the Notifications