মোদী সরকারের আমলে ব্যবসা করা অনেক সহজ হয়ে গেছে, মনে করছে ৪৯ শতাংশ মানুষ

মোদী সরকারেরে আমলে ব্যবসা করা অনেক সহজ হয়ে গেছে, মনে করছে ৪৯ শতাংশ মানুষ

ন্যাশনাল মুড অফ দ্য নেশনের সমীক্ষায় দেখা যাচ্ছে দেশের ব্যবসায়ীদের হাল হকিকত নিয়ে উঠে এলো নতুন তথ্য। এই জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে মোট ৪৯ শতাংশই মানুষই বিশ্বাস করেন যে নরেন্দ্র মোদী সরকারের অধীনে ভারতে ব্যবসা করা অনেক সহজ হয়ে গেছে।

মোদী সরকারের আমলে ব্যবসা করা অনেক সহজ হয়ে গেছে, মনে করছে ৪৯ শতাংশ মানুষ

যদিও পাশাপাশি ৩৯ শতাংশ মানুষ অন্য ধারণা পোষণ করেন। সূত্রের খবর, জানুয়ারির এই সমীক্ষায় মোট ১২,১৪১ জন অংশগ্রহণ করেছিলেন। যদিও গত বছরের আগস্টে পরিচালিত একই সমীক্ষায় এই প্রশ্নের উত্তরে ৬৫ শতাংশ মানুষ মনে করেন মোদী জামানায় ব্যবসা করার পরিসর অনেক বিস্তৃত হয়েছে।একই সাথে প্রায় ৩৪ মানুষ ভিন্ন ধারণা পোষণ করেন সেই সময়।

ব্যবসায়িক ক্ষেত্রে সহজলভ্যতা বৃদ্ধি যেকোনো সরকারের প্রধান কাজ বলে বিবেচিত হয়ে এসেছে সর্বদা। ২০১৯ সালে ১৯০ টি দেশের মধ্যে বিশ্বব্যাংকের ব্যবসায়িক র‌্যাঙ্কিংয়ে ভারত ৬৩তম জায়গা দখল করে বলে জানা যাচ্ছে।

এদিকে অর্থনৈতিক মন্দা কাটাতে ইতিমধ্যেই কর্পোরেট ট্যাক্সের হার হ্রাস সহ গত কয়েকমাসে বেশ কয়েকটি নীতিগত পরিবর্তনের ঘোষণা করেছে সরকার। নতুন ব্যবসা শুরু করতে সময় কমিয়ে আনার উদ্দেশ্যেই সরকারের এই পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+