জঙ্গিহানায় মৃত ৪৯, অসমে জারি 'রেড অ্যালার্ট'

গুয়াহাটি, ২৪ ডিসেম্বর : পেশোয়ারের পর এবার জঙ্গিহামলা অসমে। অসমেক কোকরাঝাড় ও সোনিতপুরে মঙ্গলবার সন্ধ্যায় বেশ কয়েকদফায় হামলা চালায় সন্ত্রাসবাদীরা। বিভিন্ন জায়গায় পাঁচটি হামলা চালানো হয় এদিন। এই ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৪৯ বলে জানিয়েছে পুলিশ। মনে করা হচ্ছে বোরো জঙ্গিরাই এই হামলার মূলে রয়েছে।

এই ঘটনাকে কাপুরুষোচিত বলে ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিষয়ে অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ-এর সঙ্গেও কথা বলেছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আজই পরিস্থিতি পরিদর্শনে অসমে যাবেন।

জঙ্গিহানায় মৃত ৪৯, অসমের জারি 'রেড অ্যালার্ট'

পুলিশসূত্রে খবর যাঁরা এই হামলার শিকার হয়েছেন তারা মূলত আদিবাসী সম্প্রদায়ের সদস্য। তাঁরা সাধারণত চা বাগানে কাজ করেন বলেই জানানো হয়েছে।

সিমাঙ্গপাড়ায় সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছেন। এছাড়াও সোনিতপুরের বাতাসিপুর এবং সারফানগুড়ি এবং কোকরাঝাড়ের উল্টাপানিতেও হামলা চালায় জঙ্গিরা। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে, হামলাকারিরা হেঁটে এসেছিল। পরণে মিলিটারি উর্দি ও হাতে রাইফেল ছিল। বাড়িতে ঢুকে ঢুকে গুলি করে হত্যালীলা চালায় তারা। কয়েকজনকে বাড়ি থেকে বের করে এনে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে মারা হয়।

পুলিশের অনুমান ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অফ বোরোল্যান্ড বা এনডিএফবি(এস)-এর হাত থাকতে পারে এই হামলার পিছনে। এই ঘটনার তীব্র নিন্দা করে অল বোরো স্টুডেন্ট ইউনিয়ন।

রাজ্যে লাল সতর্কতা জারি করা হয়েছে। ভারত এবং ভুটানের আন্তর্জাতিক সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। রাজ্যের বোরোল্যান্ড অঞ্চলে পাল্টা অভিযান শুরু করেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+