১৫ বছরের মেয়েকে বিয়ে করতে গিয়ে গ্রেফতার ৪৮ বছরের হেড কনস্টেবল!

১৫ বছরের মেয়েকে বিয়ে করার চেষ্টা চালালে ৪৮ বছরের হেড কনস্টেবলকে গ্রেফতার করল হায়দ্রাবাদ পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে এই কিশোরীর সঙ্গে গত ১ বছর ধরে অবৈধ সম্পর্ক ছিল এই হেড কনস্টেবলের।

হায়দ্রাবাদ, ১০ মার্চ : ১৫ বছরের মেয়েকে বিয়ে করার চেষ্টা চালালে ৪৮ বছরের হেড কনস্টেবলকে গ্রেফতার করল হায়দ্রাবাদ পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে এই কিশোরীর সঙ্গে গত ১ বছর ধরে অবৈধ সম্পর্ক ছিল এই হেড কনস্টেবলের।

হেড কনস্টেবল মেহবুব, ৫ সন্তানের বাবা। শুক্রবার সকালে নিজের কামাতিপুরার বাড়িতে ওই নাবালিকার সঙ্গে বিয়ে করার পরিকল্পনা ছিল তার। সেদিন রাতেই আবার নিজের বড়মেয়ের বাগদান অনুষ্ঠানও ছিল।

১৫ বছরের মেয়েকে বিয়ে করতে গিয়ে গ্রেফতার ৪৮ বছরের হেড কনস্টেবল!

বৃহস্পতিবার রাতেই নাবালিকাকে জোর করে বিয়ে করার অভিযোগে গ্রেফতার করা হয় মেহবুবকে। শুক্রবার সকালে তাকে আদালতে পেশ করা হয়।

পুলিশের তরফে জানানো হয়েছে, মেহবুবের স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ। গত এক বছর ধরে স্থানীয় এক নাবালিকার সঙ্গে অবৈধ সম্পর্ক তৈরি করে সে। কিশোরীর বাবা-মাকেও চাপ দিয়ে এই বিয়ের জন্য রাজি করায়। নিজের সম্পত্তির কিছুটা অংশ কিশোরীর নামে করে দেবে বলেও প্রলোভন দেখায়।

গত একবছর ধরে বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে গুলবার্গ, গোয়া, মুম্বইয়ের মতো বিভিন্ন জায়গায় কিশোরীকে নিয়ে গিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করে সে। মেয়েটির বাবাই তাকে বাসস্টেশনে বা রেল স্টেশনে ছাড়তে আসত তাকে।

কিন্তু বৃহস্পতিবার রাতে কিশোরীর বড় বোনের থেকে এই বিষয়ে জানতে পেরে অভিযান চালায় পুলিশ এবং মেহবুবকে হেফাজতে নেয়।

হায়দ্রাবাদ পুলিশের ডিসিপি জানিয়েছেন, মেহবুব সরকারি কর্মী, দ্বিতীয় বিয়ে করার জন্য দফতরের অনুমোদন নিতে হবে, যদিও তার ধর্মীয় নীতিতে দ্বিতীয় বিবাহ বৈধ, তবুও সেবা ও আচরণের নিয়ম লঙ্ঘন করার জন্য তাকে গ্রেফতার করা হয়েছে।

মেয়েটিকে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মেহবুবের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। যৌন অপরাধ, অপহরণ এমনকী ধর্ষণের ধারাও আনা হয়েছে মেহবুবের বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+