দিল্লিতে করোনা থাবার শিকার ৪৬ জন সিআরপিএফ জওয়ান, মৃত ১! কোয়ারেন্টাইনে হাজার

করোনা সংক্রমণে প্রতিদিন নতুন করে দেশে আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। গত ২৪ ঘণ্টায় আরও প্রায় ১৫০০ জনের শরীরে ধরা পড়েছে করোনা সংক্রমণ। এরই মধ্যে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হাজারের গণ্ডি ছাড়াল। এই অবস্থায় দেশ সব থেকে খারাপ পরিস্থিতিতে রয়েছে মূলত তিনটি রাজ্য। মহারাষ্ট্র, গুজরাত, দিল্লি।

দিল্লিতে করোনা আক্রান্ত ৩৩১৪ জন

দিল্লিতে করোনা আক্রান্ত ৩৩১৪ জন

এদিকে এখনও পর্যন্ত দিল্লিতে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ৩৩১৪ জন। দিল্লিতে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা দ্রুত হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায়, নতুন আক্রান্তের সংখ্যা ২০৬ এবং মৃতের সংখ্যা ১ জন। এই নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা ৫৪। এদেরই মধ্যে রয়েছেন একজন সিআরপিএফ জওয়ান।

করোনা ভাইরাসের শিকার ৪৭ জন জওয়ান

করোনা ভাইরাসের শিকার ৪৭ জন জওয়ান

এরই মধ্যে করোনা নামক এই মারণ ভাইরাস হানা দিয়েছে সিআরপিএফ ব্যাটেলিয়নে। মঙ্গলবার ওই ব্যাটিলিয়নে এক জওয়ান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন। জানা গেছে, মোট ৪৭ জন জওয়ানের দেহে করোনা ভাইরাস বাসা বেঁধেছে। প্রায় হাজার জন জওয়ানের ওই ব্যাটেলিয়নকে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে।

দিল্লিতে কর্তব্যরত ৩১ নম্বর ব্যাটেলিয়নে করোনা হানা

দিল্লিতে কর্তব্যরত ৩১ নম্বর ব্যাটেলিয়নে করোনা হানা

পূর্ব দিল্লির ময়ূর বিহারে সিআরপিএফের ৩১ নম্বর ব্যাটেলিয়নে গত কয়েকদিন ধরে একের পর এক জওয়ান করোনা সংক্রমিত হয়েছেন। ইতিমধ্যেই যে সব জওয়ানদের নমুনা পরীক্ষার ফল করোনা পজিটিভি এসেছে তাঁদের দিল্লির মান্দাওয়ালিতে কোয়ারেন্টাইন করে চিকিৎসা চালানো হচ্ছে বলে খবর।

করোনায় মৃত জওয়ান অসমের

করোনায় মৃত জওয়ান অসমের

মঙ্গলবার যে জওয়ান মারা যান তাঁর বাড়ি অসমে। ৫৫ বছর বয়সী ওই জওয়ান দিল্লির সফদারজং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, সেখানেই মারা যান তিনি। করোনায় সংক্রমিত হওয়ার পাশাপাশি ওই জওয়ানের ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপজনিত সমস্যাও ছিল।

কী ভাবে ছড়াল এই ভাইরাস?

কী ভাবে ছড়াল এই ভাইরাস?

প্রাথমিকভাবে জানা গেছে, ওই সিআরপিএফ ব্যাটেলিয়নের প্যারামেডিক ইউনিটের নার্সিং সহায়ক একজন জওয়ান এই মাসের শুরুর দিকে করোনা পজিটিভ হিসাবে চিহ্নিত হন। ওই জওয়ানের শরীর থেকে করোনা সংক্রমণে বাকিদের মধ্যেও ছড়াতে শুরু করে। করোনা আক্রান্ত ওই জওয়ান বর্তমানে দিল্লির রাজীব গান্ধী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+