তেলাঙ্গানার কোন্ডাগাট্টুতে ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে খাদ থেকে বাস পড়ে মৃত অন্তত ৪৫ যাত্রী

তেলাঙ্গানার কোন্ডাগাট্টুতে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৫।

তেলাঙ্গানার কোন্ডাগাট্টুতে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৫। ঘটনায় ২০জনের বেশি যাত্রী আহত হয়েছেন। সকলকে নিকটস্থ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কে চন্দ্রশেখর রাওয়ের কেয়ারটেকার সরকার নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে।

তেলাঙ্গানার কোন্ডাগাট্টুতে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত অন্তত ৪৫ যাত্রী

তেলাঙ্গানার জগতিয়াল জেলায় এই কোন্ডাগাট্টু এলাকা অবস্থিত। রাজ্য সরকারি বাসে ৭০জন যাত্রী সহ যাওয়ার সময় শনিভারাপেট গ্রামে ঘটনাটি ঘটে। একেবারে খাদে পড়ে যায় বাসটি।

বাসে বেশিরভাগই তীর্থযাত্রী ছিলেন। সকলে কোন্ডাগাট্টুর অঞ্জনেয়া স্বামী মন্দির থেকে দর্শন সেরে ফিরছিলেন। হায়দরাবাদ থেকে এই জায়গাটির দূরত্ব ১৯০ কিলোমিটার। এদিন সকাল ১১টা ৪৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে।

আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মধ্যে অন্তত ৬জন শিশু রয়েছে বলে জানা গিয়েছে। ব্রেক ফেল করে সামলাতে না পেরেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+