গত সাতদিনে শুধু এখানেই করোনা আক্রান্ত ৪৪ জন বাচ্চা! স্বস্তির মধ্যেই আতঙ্কের খবর

নতুন করে বাড়ছে করোনা আতঙ্ক! বেশ কয়েকটি রাজ্যে উদ্বেগ ছড়াচ্ছে সংক্রমণ। আর এর মধ্যেই সামনে আসল চাঞ্চল্যকর এক তথ্য। নয়ডার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুনিল কুমার শর্মা জানিয়েছেন, গত সাতদিনে ৪৪ জনেরও বেশি বাচ্চা করোনাতে আক্রান্

নতুন করে বাড়ছে করোনা আতঙ্ক! বেশ কয়েকটি রাজ্যে উদ্বেগ ছড়াচ্ছে সংক্রমণ। আর এর মধ্যেই সামনে আসল চাঞ্চল্যকর এক তথ্য। নয়ডার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুনিল কুমার শর্মা জানিয়েছেন, গত সাতদিনে ৪৪ জনেরও বেশি বাচ্চা করোনাতে আক্রান্ত হয়েছেন।

 স্বস্তির মধ্যেই আতঙ্কের খবর

শুধু তাই নয়, করোনা আক্রান্ত হওয়া সমস্ত বাচ্চাদের বয়স ১৬ থেকে ১৮ বছরের মধ্যে বলেও জানা গিয়েছে। যা যথেষ্ট উদ্বেগের কারন হয়ে উঠছে বলে আশঙ্কা চিকিৎসকদের।

যে সমস্ত জায়গাতে নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ছে সেগুলির মধ্যে অন্যতম নয়ডা। গত কয়েকদিনে নয়ডা সহ একাধিক জায়গাতে নতুন করে সংক্রমণ ছড়াতে শুরু করেছে। নতুন করে বাড়তে শুরু করেছে অ্যাক্টিভ কেসের সংখ্যাও। শতাধিকেরও বেশি আক্রান্ত। এই অবস্থায় সুনিল কুমার শর্মার তরফে দেওয়া এহেন তথ্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই তথ্য সামনে আসার পরেই একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিশেষ করে নয়ডা এবং সংলগ্ন স্কুলগুলিকে স্বাস্থ্য দফতরের তরফে একাধিক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। বিশেষ করে স্কুলে আসা কোনও বাচ্ছার মধ্যে ঠান্ডা লাগার ভাব, কাশি-সর্দির মতো পরিস্থিতি দেখা যায় দ্রুত স্বাস্থ্যদফতরকে তথ্য দেওয়ার নির্দেশ স্কুলগুলিকে।

শুধু তাই নয়, করোনা সংক্রান্ত কোনও উপসর্গও যদি বাচ্চার মধ্যে দেখা যায় তাহলেও তথ্য দেওয়ার কথা বলা হয়েছে। যাতে দ্রুত সেই বাচ্চার চিকিৎসা সঠিক সময়ে শুরু করা যায় সেই কারনেই এই ব্যবস্থা বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে দিল্লি সরকারের তরফে এই বিষয়ে ইতিমধ্যে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। স্কুলে যদি কারোর করোনা সংক্রমণ ধরা পড়ে তাহলে দ্রুত স্কুল বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত কয়েকদিন আগেই এই বিষয়ে সতর্ক করে চিঠি দেয় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। বিশেষ করে কেন সংক্রমণ তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয় সংশ্লিষ্ট রাজ্যগুলিকে। এমনকি এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।

বলে রাখা প্রয়োজন, জুন-জুলাই মাসে দেশে আছড়ে পড়তে পারে চতুর্থ ওয়েভ। সেখানে দাঁড়িয়ে এই খবর যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+