৪২ ফুটের দীর্ঘদেহী নীল তিমি ভেসে এল মহারাষ্ট্রের সমুদ্রতটে
মুম্বই, ২৬ জুন : মহারাষ্ট্রের সমুদ্র উপকূলে এসে উপস্থিত হল পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী নীল তিমি। তবে তাকে দেখে ভয় নয় সমবেদনাই জানান সকলে।
ঘটনা হল, বুধবার সমুদ্রের ঢেউয়ে দোল খেয়ে আহত তিমিটি এসে হাজির হয় আলিবাগ থেকে ২০ কিলোমিটার দূরে রায়গড় জেলার রেভদন্দ সমুদ্রতটে। আহত তিমিটি নড়ার মতো অবস্থায় ছিল না।

৪২ ফুটের দীর্ঘদেহী, ২০ টন ওজনের এই প্রাণটিকে আহত অবস্থায় দেখেই স্থানীয়রা খবর দেন প্রশাসনকে। এরপর রায়গড় জেলা প্রশাসনের তরফে ক্রেন সহ নানা সরঞ্জাম নিয়ে এসে নীল তিমিটিকে সমুদ্রে ছেড়ে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন।
গোটা দিন সমুদ্রের পাড়ে পড়ে থেকে অবশেষে মারা যায় তিমিটি। কী কারণে তিমিটি মারা গিয়েছে, সেটিও খুঁজে বের করতে ব্যর্থ হয় প্রশাসন। জানানো হয়, তিমির পোস্টমর্টেম করার মতো বিশেষজ্ঞ তাদের হাতে নেই।
পরে সেই সৈকতেই ফের বুলডোজার, ক্রেন নিয়ে এসে মাটি খুঁড়ে দীর্ঘদেহী তিমিটিকে মাটির নিচে কবর দেওয়ার কাজ সম্পন্ন হয়।












Click it and Unblock the Notifications