৪১ শতাংশ বেশি বৃষ্টিপাত এই দেশে, অক্টোবরে কেন অস্বাভাবিক বৃষ্টিপাত, ব্যাখা দিলেন বিশেষজ্ঞরা
৪১ শতাংশ বেশি বৃষ্টিপাত এই দেশে, অক্টোবরে কেন অস্বাভাবিক বৃষ্টিপাত, ব্যাখা দিলেন বিশেষজ্ঞরা
উত্তরাখণ্ড সহ ভারত জুড়ে বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার আবহাওয়া দফতর জানিয়েছে যে ১–২১ অক্টোবর ভারতে স্বাভাবিকের চেয়ে ৪১ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে এবং শুধুমাত্র উত্তরাখণ্ডে একা সাধারণ পূর্বাভাসের চেয়ে পাঁচগুণ বেশি বৃষ্টি হয়েছে। বর্তমানে উত্তরাখণ্ডের অবস্থা মোটেও ভালো নয়।

সাধারণের তুলনায় বেশি বৃষ্টি
অস্বাভাবিক ভারী বৃষ্টিপাতের একটি সংখ্যাসূচক দৃষ্টিভঙ্গি প্রদান করে দেশের বেশ কিছু অংশ, বিশেষ করে উত্তরের পার্বত্য রাজ্য উত্তরাখণ্ড এবং দক্ষিণে উপকূলীয় কেরলের উদাহরণ দিয়ে আইএমডি জানিয়েছে যে এই দেশে সাধারণ ৬০.২ মিলিমিটার বৃষ্টিপাতের পরিবর্তে অক্টোবর মাসে বৃষ্টি হয়েছে ৮৪.৮ মিলিমিটার। দেশের ৬৯৪টি জেলার মধ্যে ৪৫ শতাংশ (১৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৩১১টি জেলায়) সর্বাধিক বৃষ্টিপাত ও ১৪ শতাংশ (ছ'টি জেলা ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৬টি জেলা) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

উত্তরাখণ্ডের অবস্থা ভালো নয়
উত্তরাখণ্ডে ইতিমধ্যেই অতিরিক্ত বৃষ্টিতে ৫৪ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং এখানে ১-২০ অক্টোবর সাধারণত ৩৫.৩ মিলিমিটার বৃষ্টির তুলনায় ১৯২.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এই বর্ষার বৃষ্টিতে রাজ্যের বিপুল ক্ষতি হয়েছে। বন্যা ও ধসের কারণে হাইওয়ে ও ছোট ছোট রাস্তা, গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। ২০ অক্টোবর বুধবার পর্যন্ত এই রাজ্যের অবস্থা শোচনীয় ছিল।

কেরলের পরিস্থিতি
অন্যদিকে, কেরলে অক্টোবর ২০ পর্যন্ত বৃষ্টি হয়েছে ৪৪৫.১ মিলিমিটার, যা স্বাভাবিক ৩০৩.৪ মিলিমিটারের বিপরীত। কেরলে ৪০ জনের বেশি মানুষ মারা গিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে বন্যার জলে ডুবে যাচ্ছে বাড়ি ঘর এবং ধসের কারণে বিপর্যস্ত জনজীবন। তবে শুধু কেরল বা উত্তরাখণ্ডেই নয়, ভারী বৃষ্টি হয়েছে সিকিম, পশ্চিমবঙ্গের পার্বত্য জেলায় ও উত্তরপ্রদেশেও।

একাধিক কারণ দায়ী
বিশেষজ্ঞরা চরম আবহাওয়ার ঘটনাকে সমুদ্রের উষ্ণতা, নিরবচ্ছিন্ন উন্নয়ন এবং বর্ষার বিলম্বিত বিদায় সহ একাধিক বিভিন্ন কারণকে দায়ী করেছেন। আইআইটি-মাদ্রাজের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক বালাজি নরসিংহ জানান, অক্টোবর মাসটি নিঃসন্দেহে এটি একটি অস্বাভাবিক মাস ছিল এবং অবকাঠামোগত চ্যালেঞ্জ এবং নিরবচ্ছিন্ন উন্নয়নের দিকে ইঙ্গিত করেছিল। তিনি এও জানান যে এই চরম আবহাওয়ার অনেক ঘটনা আগেও ঘটেছে। কিন্তু এখন জায়গাগুলো আরও বেশি ঘনবসতিপূর্ণ যা এর প্রভাবকে বাড়িয়ে তোলে।

অক্টোবর মাসে কেন এত বৃষ্টিপাত
২০১৫ সালের ডিসেম্বরে, চেন্নাইতে গত একশো বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছিল, যেখানে আড়াইশো জনের বেশি মানুষ মারা গিয়েছিল। কেরলের পরিস্থিতি নিয়ে আলোচনা করার সময় নরসিংহ বলেন, 'রাজ্যে দক্ষিণ-পশ্চিম বর্ষা এবং উত্তর-পূর্ব বর্ষা উভয় সময়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায় কিন্তু এই বছরটি ভিন্ন ছিল।' ভারী বৃষ্টির ব্যাখ্যা দিতে গিয়ে, আইএমডির মহাপরিচালক মৃতুঞ্জয় মহাপাত্র বলেন, 'অক্টোবরে দুটি নিম্নচাপ এলাকা (সাইক্লোনিক সার্কুলেশন যা বৃষ্টিপাত এবং প্রবল বাতাস নিয়ে আসে) গঠন করে।।' তিনি ব্যাখা করে জানান, উত্তরাখণ্ডে, পশ্চিমা বিশৃঙ্খলা এবং নিম্নচাপ এলাকার মধ্যে পারস্পরিক যোগাযোগের ফলে এই সপ্তাহে ভারী বৃষ্টিপাত হয়েছিল। উত্তর ভারতে পশ্চিমা বিশৃঙ্খলা একটি প্রাকৃতিক দুর্যোগ যা সাধারণত বর্ষা নেই এমন মরশুমে দেখা যায়। পশ্চিমা বিশৃঙ্খলার ঠাণ্ডা বাতাস ও নিম্নচা এলাকার উষ্ণ বাতাসের যোগাযোগের ফলে বজ্র্য-বিদ্যুৎ ও ভারী বৃষ্টিপাতের সূচনা হয়। মৃতুঞ্জয় মহাপাত্র এও জানান, ২০১৩ সালে উত্তরাখণ্ডে মারাত্মক বন্যার সময় এই ধরনের মিথস্ক্রিয়া হয়েছিল যেখানে শত শত মানুষ মারা গিয়েছিল।

বর্ষা যেতে সময় নেবে
আইএমডি জানিয়েছে, দেশ থেকে বর্ষা সম্পূর্ণভাবে বিদায় নিতে ২৬ অক্টোবর হতে পারে। এর চেয়েও গুরুত্বপূর্ণ, সেপ্টেম্বরে শুরু হওয়া দক্ষিণ-পশ্চিম বর্ষার সক্রিয় অবস্থা এখনও শেষ হয়নি। সাধারণত এই ধরনের পর্যায় মাসের শেষ পর্যন্ত থাকে না, কিন্তু বর্তমান সময় অন্য কথাই বলছে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications