Uttarkashi Tunnel Rescue: ১৭ দিন পর অন্ধকার সুড়ঙ্গের শেষে আলোর রেখা, একে একে বেরিয়ে আসছেন শ্রমিকরা
Uttarkashi Tunnel Rescue: দীর্ঘ ১৭ দিনের লড়াই শেষ! অন্ধকার সুড়ঙ্গের শেষে আলোর রেখা। বেরিয়ে আসছেন একের পর এক আটকে থাকা শ্রমিক। আটকে থাকা সমস্ত শ্রমিক সুস্থ রয়েছেন। কথা বলছেন উদ্ধারকারী দলের সঙ্গেও। এমনকি উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীর সঙ্গেও তাঁরা ক্যামেরার সামনে কথা বলেছেন বলে জানা যাচ্ছে।
আর এই খবর সামনে আসতেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন আটকে থাকা শ্রমিকদের পরিবারের সদস্যরা। শুধু তাই নয়, কেউ ভারতমাতা নামে স্লোগান দিচ্ছেন তো কেউ ভগবানের নামে প্রার্থনা করছেন। তবে এই মুহূর্তে উদ্ধার হওয়া শ্রমিকদের প্রথমে চিকিৎসা করাই প্রধান লক্ষ্য বলে জানা গিয়েছে।

আর সে লক্ষ্যেই টানেলের মধ্যে পৌঁছে গিয়েছেন চিকিৎসক থেকে একাধিক স্বাস্থ্য কর্মী। তৈরি রাখা হয়েছে একাধিক এ্যাম্বুলেন্স। সেখানে প্রাথমিক চিকিৎসার পরেই চিন্যালিস'র হাসপাতালে পাঠানো হবে বলে খবর। আগে থেকেই ওই হাসপাতালটি তৈরি রাখা হয়েছে। সেখানেও চিকিৎসক এবং অন্যন্য স্বাস্থ্যকর্মীদের তৈরি রাখা হয়েছে।
ইতিমধ্যেই গোটা রাস্তা জুড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। পুরো রুটটিকে গ্রিন করিডর করা হয়েছে। পুলিশের বিশেষ টিম হাসপাতালে অ্যাম্বুলেসগুলিকে পৌঁছে দেবে বলে জানা গিয়েছে। অন্যদিকে এয়ার অ্যাম্বুলেন্স এবং চিনুক হেলিকপ্টারকে আগে থেকেই মোতায়েন করা হয়। যদিও সন্ধ্যা হয়ে যাওয়াতে চিনুক কপ্টারটিকে ওড়ানো সম্ভব হচ্ছে না। তবে এয়ার এ্যাম্বুলেন্স তৈরি রাখা হয়েছে।
The first worker among the 41 workers trapped inside Silkyara tunnel in Uttarakhand since November 12, has been successfully rescued. pic.twitter.com/rUAAA6TRDp
— ANI (@ANI) November 28, 2023
উল্লেখ্য, গত ১২ নভম্বর থেকে টানা ১৭ দিন ধরে উত্তরকশীর সুড়ঙ্গে আটকে ছিলেন ৪১ জন শ্রমিক৷ তাঁদের উদ্ধার কাজের তৎপরতা চলছিল প্রথমদিন থেকেই৷ শেষে বিশেষ ড্রিলিং মেশিন দিয়েও ড্রিল করার চেষ্টা করা হয়েছিল৷ কিন্তু সেই মেশিনও শেষ পর্যন্ত ব্যর্থ হওয়ায় শুরু হয় ম্যানুয়াল ড্রিলিং৷
হাতে পাথর কেটে রাস্তা করা হয়৷ আর সেই পথেই আশার আলো প্রবেশ করে অন্ধকার সুড়ঙ্গে৷ খুলে যায় রাস্তা৷ শেষে সেই রাস্তা দিয়েই প্রবেশ করেন উদ্ধারকারীরা৷ এই বিকল্প পথ অবলম্বন করেই উদ্ধারকাজে সফল হন উদ্ধারকারীরা। এতদিন পাইপের মাধ্যমে সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের খাবার ও জল পৌঁছে দিচ্ছিলেন তাঁরা।
#WATCH | The first worker among the 41 workers trapped inside the Silkyara tunnel in Uttarakhand since November 12, has been successfully rescued. pic.twitter.com/Tbelpwq3Tz
— ANI (@ANI) November 28, 2023
এমনকী ওই শ্রমিকদের পরিবারের সঙ্গে কথা বলানোর জন্য ফোনের তারও পাঠানো হয়েছিল ওই সুড়ঙ্গে। কিন্তু শ্রমিকদের উদ্ধারকাজে বারবার ব্যর্থ হচ্ছিল উদ্ধারকারী দল। শেষমেশ উদ্ধারকারীদের যুদ্ধকালীন তৎপরতার জন্যই উদ্ধারকাজে এল সাফল্য। দীর্ঘ ১৬ দিন সুড়ঙ্গে আটকে থাকার পর ১৭ তম দিনে খোলা আকাশের নিচে এলেন শ্রমিকরা। সুচিকিৎসার পরই পরিবারের কাছে ফিরে যাবেন শ্রমিকরা। তাই দেশজুড়ে এখন স্বস্তির বাতাবরণ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications