Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দূষণে মারাত্মক ক্ষতি তাজমহলের, বদলাতে হবে চারশো পাথর

তাজমহল নির্মাণের পর থেকেই তার ওপর থেকে অনেক ঝড়–ঝাপটা গিয়েছে। কিন্তু বেশ কিছু দশক ধরে আগ্রার শিল্পায়ন ও দূষণের জেরে এই স্মৃতিশৌধটির ওপর দিয়ে অনেক খারাপ সময় অতিবাহিত হয়েছে। জানা গিয়েছে, স্মৃতিশৌধের চারপাশে পাথর প্রতিস্থাপনের পাশাপাশি তা সংস্কারও করা হবে।

দূষণে মারাত্মক ক্ষতি তাজমহলের, বদলাতে হবে চারশো পাথর

আগ্রায় তাজ মহলের কাছে বাতাসের মান সোমবারও ছিল ৩৪৯। যেখানে গোটা শহরে বাতাসের মান পৌঁছেছে ৪৪১–এ। যা খুবই বিপদজ্জনক। অনেকদিন ধরেই দূষণ পৃথিবীর সপ্তম আশর্যের অন্যতম তাজমহলের ক্ষতি করছে বলে আশঙ্কা। তাজমহলের সাদা মার্বেলে পড়ছে হলদেটে ছোপ। যদিও তাজ ও তার আশেপাশে রাজ্য ও কেন্দ্রীয় সরকার কর্তৃক গৃহীত নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে অতীতের তুলনায় দূষণকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করা হয়েছে। তবে আগের তুলনায় দ্রুতগতিতে ক্ষয় হচ্ছে তাজ মহলের। এর এটি কারণ হল, প্রত্যেক বছর প্রচুর সংখ্যক পর্যটক ভিড় জমান এই তাজে। ফলস্বরূপ স্মৃতিশৌধের মেঝে ও দেওয়ালগুলিতে ক্ষতির চিহ্ন দেখা দিতে শুরু করেছে। তাজ মহলের আর যাতে কোনও ক্ষতি না হয় তার জন্য পদক্ষেপ নিয়েছে ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ। পর্যটকরা যাতে কোনওভাবে স্মৃতিশৌধের দেওয়াল স্পর্শ করতে না পারে তাতে বাধা দেওয়ার জন্য সেখানে ব্যরিকেড বসানো হবে। এছাড়াও অপরিবর্তনীয় মার্বেল খোদাই করে ক্ষতির হাত থেকে তাজের দেওয়ালকে রক্ষা করা হবে। তবে প্রত্নতত্ত্ববিদরা জানিয়েছেন যে তাজের মেঝে খুব একটা ভালো নয়।

তাজের সৌন্দর্য্য ফিরিয়ে আনার জন্য প্রত্নতত্ত্ব বিভাগ স্মৃতি শৌধের মূল গম্বুজকে ঘিরে যে বিশাল '‌চামেলি ফরশ’‌–এর চাতাল র‌য়েছে, তার ৪০০টি পাথর প্রতিস্থাপনের জন্য টেন্ডার ডাকল। অধিকাংশ পাথরের ব্লকগুলি লাল বেলেপাথরের তৈরি। তার মধ্যে কিছু অবশ্য সাদা মার্বেল পাথর রয়েছে। প্রত্যেকটি ইঞ্চিতে ১ স্কোয়ার ফিট থেকে ৯ স্কোয়ার ফিট আয়তনের পাথর লাগবে। প্রত্নতত্ত্ব বিভাগের এক আধিকারিক জানান, পাথর প্রতিস্থাপনে খরচ পড়বে মোট ২২ লক্ষ টাকা এবং গোটা স্মৃতিশৌধ জুড়ে এই চামেলি ফরশ থাকায় এবং এটা দিয়েই মূল গম্বুজে প্রবেশ করা যায়, তাই সব জায়গাতেই এই পাথর প্রতিস্থাপন করা হবে।

জানা গিয়েছে এই পাথর নিয়ে আসা হবে রাজস্থানের বংশী পাহাড়পুর থেকে। ১৬৪৮ সালের পর এই প্রথমবার তাজ মহলের চামেলি ফরশে বড়সড় সংস্কারের কাজ করা হবে। সংস্কারের কাজটি পর্যটকদের মরশুম চলাকালীনই হবে বলে জানা গিয়েছে। যা উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে পর্যটক সংস্থাগুলির কাছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+