সংসদ ভবনের ৪০০ কর্মী করোনা আক্রান্ত, মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১০০০ ছাড়িয়ে গেল
সংসদ ভবনের ৪০০ কর্মী করোনা আক্রান্ত, মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১০০০ ছাড়িয়ে গেল
করোনা সংক্রমণ মারাত্মক আকার নিয়েছে েদশে। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সংসদেও থাবা বসিয়েছে করোনা সংক্রমণ ৪০০ জন কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত। এদিকে মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১০০০ পার করে ফেলেছে। কাজেই দেশে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এদিকে াইসিএমআরের গবেষকরা দািব করেছে। ৩ মাস পর ফের করোনা সংক্রমণ মারাত্মক আকার নেবে।

সংসদে করোনা সংক্রমণ
করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে সংসদেও। প্রায় ৪০০ জন কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার জেরে আতঙ্ক ছড়িয়েছে অন্যান্য কর্মীদের মধ্যে। দিল্লিতে করোনা ভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে। যদিও দিল্লির মুখ্যমন্ত্রী করোনা কাটিয়ে কাজে যোগ দিয়েছেন। লকডাউনের পথে না হাঁটলেও একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে দিল্লিতে। বাসে, মেট্রোয় ৫০ শতাংশের বেশি যাত্রী নিয়ে যাওয়া যাবে না বলে নির্দেশিকায় জানানো হয়েছে।

করোনা থাবা সুপ্রিম কোর্টেও
করোনা সংক্রমণ থাবা বসাল শীর্ষ আদালতেও। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ জন বিচারপতি। সেই সঙ্গে সুপ্রিম কোর্টের ১৫০ জন কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে শুনানি বন্ধ করেদিয়েছেন অর্থাৎ সশরীরে তিনি হাজির হচ্ছেন না শীর্ষ আদাতে। মোট ৩২ জন বিচারপতি এই মূহূর্তে কাজ করছেন। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে ফের শুনানি ভার্চুয়ালি করে দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

মহারাষ্ট্রে বাড়ছে ওমিক্রন সংক্রমণ
মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১০০০ ছাড়িয়ে গিয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়েছেন তাঁর সরকার এখনই লকডাউনের পথে হাঁটছেন না। তবে স্বাস্থ্যকর্মীদের উপর চাপ বাড়তে দিতে চাইছেন না তিনি সেকারণে বিধিবিষেধ আরও কড়া করা হতে পারে বলে জানিয়েছেন তিনি। গতকালই মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে কড়া নির্দেশিকা জারি করে জানিয়েছেন ৫ জনের বেশি বাইরে একসঙ্গে বেরোনো যাবে না। পরিস্থিতি বিবেচনা করে মহারাষ্ট্র সরকার স্কুল বন্ধের নির্দেশিকা জারি করেছে।

কেরলেও ওমিক্রন সংক্রমণ
কেরলেও ওমিক্রন ভ্যারিয়েন্টের আক্রান্তের সংখ্যা বাড়ছে। সেখানে নতুন করে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ২৩ জন। যার জেরে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩২৮ জন। অন্যদিকে ওড়িশায় নতুন করে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়েছে। ১৪ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। যার জেরে রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭৫।












Click it and Unblock the Notifications