করোনা ভাইরাসের প্রকোপের মাঝেই ইরানে আটকে পড়া ৪০০ ভারতীয়কে দেশে ফেরানো হচ্ছে
করোনা আতঙ্কের মধ্যে ইরান থেকে ১৫০ জন ভারতীয়কে আজ দেশে ফেরানো হবে দেশে। আজ রাজস্থানের জয়সেলমেরের সেনার ঘাঁটিতে বিমানটি অবতরণ করবে বলে জানা গিয়েছে। এরপর সেই ব্যক্তিদের সেই ঘাঁটিতেই আইসোলেশনে রাখা হবে বলে জানা যাচ্ছে।

বিমান থেকে নেমেই করোনার পরীক্ষা
জানা গিয়েছে সব ভারতীয়কে বিমান থেকে নামিয়েই পরীক্ষা করে দেখা হবে যে তাদের শরীরে করোনা ভাইরাসের কোনও চিহ্ন রয়েছে কি না। এরপর তাদের সকলকেই ইসোলেশন ওয়ার্ডে স্থানান্তরিত করা হবে।

শনিবার আরও ২৫০ জনকে ইরান থেকে দেশে ফেরানো হবে
এদিকে এই ১৫০ জনের পরও ইরান থেকে আরও ভারতীয়কে উদ্ধার করা হবে বলে জানা যাচ্ছে। শনিবার ভারতে আরও ২৫০ জনকে সেনার বিমান করে ইরান থেকে নিয়ে আসা হবে। তাদেরকেও একই পদ্ধতিতে প্রথমে পরীক্ষা করা হবে। পরে সবাইকেই আসোলেশনে রাখা হবে। এদের শরীরে করোনা ভাইরাসের লক্ষ্য এই মুহূর্তে পাওয়া না গেলেও এই প্রক্রিয়া মানা হবে বলে জানানো হচ্ছে।

এই বিষয়ে সেনার বক্তব্য
এই বিষয়ে সেনার মুখপাত্র কর্নেল সম্বিত ঘোষ বলেন, 'দক্ষিণ কমান্ডের কোয়্যারান্টাইন ফ্যাসিলিটে এদের সকলকে রাখা হবে। সরাসরি বিমান থেকে নামিয়েই তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হবে। সেখানেই প্রাথমিক পরীক্ষা করে সেখানেই তাদের আলাদা করে আইসোলেট করে রাখা হবে। এই বিষয়টির তদারকি করবে বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রক।'

দেশে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা
দেশে ক্রমেই বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা। ইতিমধ্যেই এই ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে কর্নাটকে। শুক্রবার সকালে বেঙ্গালুরুর এক গুগলের কর্মচারীর শরীরেও মেলে করোন ভাইরাসের চিহ্ন। যার জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৫-এ।

করোনা ভাইরাসে জর্জরিত ইরান
এদিকে ইরানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন কোনও মৃত্যুর ঘটনা না ঘটলেও সেদেশে পরিস্থিতি এখনও খুব শোচনীয়। সেদেশে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৭৫ জন। মারা গিয়েছে ৪২৯ জন।












Click it and Unblock the Notifications