ফিল্মি কায়দায় মারা যাওয়ার ৪০ বছর পরে ফিরে এলেন ৮২ বছরের বৃদ্ধা

এযেন বলিউড সিনেমার বাস্তব রূপান্তর। তিনি মারা গিয়েছিলেন ৪০ বছর আগে। এমনটাই জানত গোটা পরিবার। তবে এতদিন পরে ফের পরিবারের কাছে ফিরে এসেছেন ৮২ বছরের বৃদ্ধা বিলাসা।

কানপুর, ২৪ ডিসেম্বর : এযেন বলিউড সিনেমার বাস্তব রূপান্তর। তিনি মারা গিয়েছিলেন ৪০ বছর আগে। এমনটাই জানত গোটা পরিবার। তবে এতদিন পরে ফের পরিবারের কাছে ফিরে এসেছেন ৮২ বছরের বৃদ্ধা বিলাসা। আর তাঁকে পেয়ে খুশির অন্ত নেই তাঁর দুই মেয়ের।

জানা গিয়েছে, উত্তরপ্রদেশের ইনায়তপুরের গ্রামের বাসিন্দা বিলাসাকে ১৯৭৬ সালে সাপে কামড়ায়। সেইসময়ে তাঁর শেষকৃত্যও সম্পন্ন করে পরিবার। বিলাসার দেহ গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়। তিনিই ৪০ বছর পরে জীবিত ফিরে এসেছেন।

ফিল্মি কায়দায় মারা যাওয়ার ৪০ বছর পরে ফিরে এলেন ৮২ বছরের বৃদ্ধা

এবং এসে পূর্বের সমস্ত ঘটনার বর্ণনা দিয়েছেন। বিলাসা নামে বৃদ্ধা জানিয়েছেন, সাপে কাটাতে তাঁর মৃত্যু হয়নি। তিনি সেইসময়ে জ্ঞান হারান। তাঁকে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার পরে মাঝির দল বিলাসাকে খুঁজে পেয়ে উদ্ধার করেন।

সেইসময়ে বিলাসার স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছিল। তাই তিনি বাড়ি ফিরে আসতে পারেননি। যেদিন তাঁকে সাপে কেটেছিল সেদিন তিনি মাঠ থেকে গবাদি পশুর খাবার জোগাড় করতে গিয়েছিলেন। সেইসময়ে তাঁকে শঙ্খচূড় সাপে কাটে। ফিরে এসে তিনি চিকিৎসা করালেও তা ব্যর্থ হয়। ফলে পরিবারের লোকেরা ভেবে নেন বিলাসা মারা গিয়েছেন।

এরপর বৃদ্ধার দেহ নদীতে ভাসিয়ে দিলে ভাসতে ভাসতে তা কনৌজ জেলায় এসে উপস্থিত হয়। সেখানকার এক বাসিন্দা সরাই থেকু বিলাসাকে উদ্ধার করে নিয়ে আসেন।

শুক্রবার নিজের গ্রামের বাড়িতে বিলাসা নিজের দুই মেয়ে রাম কুমারী ও মুন্নির কাছে ফিরে এসেছেন। তিনি জানিয়েছেন, স্মৃতি লোপ পাওয়ায় তিনি এতদিন বাড়ি ফিরতে পারেননি। তবে কিছুদিন আগে পুরনো সবকথা মনে পড়ে যায় তাঁর। যাদের বাড়িতে তিনি এতদিন ছিলেন সেখানে সমস্ত ঘটনা জানাতেই খোঁজ নিয়ে মেয়ের কাছে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছে। মায়ের গায়ে জন্মের দাগ দেখে তাঁরা চিনতে পেরেছেন বলেও জানিয়েছেন বিলাসার মেয়েরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+