একই সিরিঞ্জ দিয়ে ইঞ্জেকশন! একই গ্রামে ৪০ জন আক্রান্ত এইচআইভিতে

উত্তরপ্রদেশ ফের শিরোনামে। যোগী আদিত্যনাথের রাজ্যে উন্নাও গ্রামে একই সিরিঞ্জ দিয়ে ইঞ্জেকশন দেওয়ায় ২১ জন আক্রান্ত হল এইচআইভি-তে।

উত্তরপ্রদেশ ফের শিরোনামে। যোগী আদিত্যনাথের রাজ্যে উন্নাও গ্রামে একই সিরিঞ্জ দিয়ে ইঞ্জেকশন দেওয়ায় ২১ জন আক্রান্ত হল এইচআইভি-তে। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে সারা রাজ্যে।

একই সিরিঞ্জ দিয়ে ইঞ্জেকশন! একই গ্রামে ৪০ জন আক্রান্ত এইচআইভিতে

ঘটনার কথা জানাজানি হওয়ার পরই স্বাস্থ্য দফতরের তরফে অভিযুক্ত হাতুড়ে চিকিৎসকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ওই হাতুড়ে চিকিৎসকের নাম রাজেন্দ্র কুমার।

উন্নাওয়ের গ্রামে মোট ৪০ জনকে এইচআইভি পজিটিভ পাওয়া গিয়েছে। তার মধ্যে মোট ২০ জনকে সস্তায় চিকিৎসা করতে একই ইঞ্জেকশন দিয়ে তাদের মধ্যেও মারণ রোগ ঢুকিয়ে দিয়েছেন অভিযুক্ত হাতুড়ে চিকিৎসক।

গতবছরের নভেম্বরে একটি স্বেচ্ছ্বাসেবি সংস্থা গ্রামে একটি স্বাস্থ্য শিবির করে। সেখানে উঠে আসে, গ্রামে সংখ্যাধিক্য মানুষের এইচআইভি পজিটিভ হওয়ার প্রবণতা রয়েছে।

এই ঘটনার পরে স্বেচ্ছ্বাসেবি সংস্থা দাবি করছে, এখন মাত্র ৪০টি ঘটনা সামনে এসেছে। ঠিকমতো পরীক্ষা করলে অন্তত ৫০০জনের এইচআইভি পজিটিভ হওয়ার ঘটনা সামনে আসবে।

উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থনাথ সিং এই ঘটনার পরে তদন্তের নির্দেশ দিয়েছেন। রাজ্য জুড়ে হাতুড়ে চিকিৎসকদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালানো হবে বলেও তিনি জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+