হায়দ্রাবাদের কাছে চলন্ত বাসে আগুন, ৪০ জনের মৃত্যুর আশঙ্কা

মঙ্গলবার রাতে বেঙ্গালুরু থেকে হায়দ্রাবাদ যাচ্ছিল বাসটি। সূত্রের খবর অনুযায়ী বাসটিতে মোট ৪৯ জন যাত্রী ছিলেন। যাত্রীদের অধিকাংশই হায়দ্রাবাদের বাসিন্দা ছিলেন। দীপাবলি উপলক্ষে বাড়ি যাচ্ছিলেন তারা। প্রত্যক্ষদর্শীদের কথায় একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টে ধাক্কা মারে বাসটি। এক পরেই তেলের ট্যাঙ্কারে আগুন লেগে যায়।
বুধবার ভোর ৫টা ২০ মিনিট নাগাদ এই ভয়াবহ ঘটনাটি ঘটে। যাত্রীদের প্রায় সকলেই এই সময় ঘুমোচ্ছিলেন। এসি বাস হওয়ার কারণে বাসের সমস্ত জানলা দরজা বন্ধ থাকায় চেষ্টা করেও প্রাণে বাঁচতে পারেননি যাত্রীরা। তবে জেলাসূত্রে খবর অনুযায়ী গাড়ির চালক ও খালাসি-সহ সাতজন কোনও মতে বাস থেকে বেরিয়ে প্রাণে বেঁচেছেন। অগ্নিদগ্ধ যাত্রীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালসূত্রে খবর যা পরিস্থিতি তাতে মৃতদের সংখ্যা ৪০-এ পৌছতে পারে।












Click it and Unblock the Notifications