'পুলওয়ামায় ৪০ জন জওয়ান কি শহিদ হয়েছেন' ফের বিতর্কিত মন্তব্য ফারুক আবদুল্লার
কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা ফের বিতর্কিত মন্তব্য করেছেন।
ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় নৃশংস আত্মঘাতী হামলা হয় সফরকারী সিআরপিএফ সেনা জওয়ানদের কনভয়ে। সেই হামলায় জড়িত ছিল স্থানীয় জঈশ ই মহম্মদ জঙ্গি আদিল দার। সে আত্মঘাতী হয়। মরার আগে বিস্ফোরণ ঘটিয়ে শহিদ করে ৪০ জনের বেশি সিআরপিএফ জওয়ানকে। সেই ঘটনায় সারা বিশ্বে সাড়া পড়ে গিয়েছে।

এদিন সংবাদসংস্থা এএনআই একটি ভিডিও শেয়ার করেছে, সেখানে কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা ফের বিতর্কিত মন্তব্য করেছেন। বলেছেন, ছত্তিশগড়ে কতজন জওয়ান মারা গিয়েছেন? নরেন্দ্র মোদী কি তাঁদের শ্রদ্ধা জানিয়েছেন? আমার তো পুলওয়ামায় ৪০ জন জওয়ান মারা গিয়েছেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।
#WATCH Farooq Abdullah, NC: Kitne sipahi Hindustan ke shaheed huye Chhattisgarh mein? Kya kabhi Modi ji vahan gaye unpe phool chadhane ke liye?........magar vo 40 log CRPF ke shaheed ho gaye, uska bhi mujhe shak hai. pic.twitter.com/cK3M1u67Nn
— ANI (@ANI) March 30, 2019
এটাই অবশ্য প্রথম নয়। এর আগেও পুলওয়ামার হামলার পর ভারতের এয়ার স্ট্রাইক আবদুল্লা বেশ কয়েকবার বিতর্কিত মন্তব্য করেছেন। কখনও বলেছেন, হামলায় শুধু গাছের ক্ষতি হয়েছে। কখনও বলেছেন, একটি মোরগও মারা যায়নি। লোকসভার প্রচারে গিয়ে আবদুল্লা বলেছেন, পাকিস্তান মামলা করেছে যাতে মরা গাছের জন্য ক্ষতিপূরণ দিতে পারে।
গত ২৬ ফেব্রুয়ারি রাতে ভারতীয় বায়ুসেনা মিরাজ ২০০০ বিমান নিয়ে পাকিস্তানের বালাকোট সহ তিনটি জায়গায় জঙ্গি ঘাঁটি বোমা মেরে উড়িয়ে দেয়। এই এয়ার স্ট্রাইকে জঈশের অনেক জঙ্গি মারা যায়। যে ঘটনার পর দুই দেশের মধ্যে সম্পর্ক একেবারে তলানিতে চলে গিয়েছে।












Click it and Unblock the Notifications