মর্মান্তিক পুলওয়ামা হামলার ৬ বছর, ঠিক কী হয়েছিল ১৪ ফেব্রুয়ারি ২০১৯-এ?
১৪ ই ফেব্রুয়ারি, গোটা বিশ্বের কাছে ভালোবাসার দিন হলেও ভারতের কাছে এই দিনটি অন্যতম দুঃখ ভরা কালো দিন। কারণ এই দিনেই প্রাণ হারিয়েছিলেন ৪০ জন নির্দোষ ভারতীয় বীর জওয়ান।
এক কথায় ভারতীয় ইতিহাসের সবচেয়ে কালো দিনগুলির মধ্যে একটি হল ১৪ ফেব্রুয়ারী, ২০১৯। এই দিনে সিআরপিএফ কনভয় আত্মঘাতী বোমা হামলায় আক্রান্ত হয়ে ভারতীয় সেনাবাহিনীর ৪০ জন সৈন্য প্রাণ হারান।

- ঠিক কী ঘটেছিল সেদিন?
বেশ কয়েক বছর কেটে গেলেও এখনও পর্যন্ত প্রতিটি ভারতীয়র মনে দগদগে ক্ষত হয়ে রয়েছে পুলওয়ামা হত্যাকাণ্ড। ২০১৯ সালের ১৪ই ফেব্রুয়ারি, জম্মু ও শ্রীনগর জাতীয় সড়ক ধরে এগিয়ে যাচ্ছিল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফের বিরাট কনভয়। ২০০০ জন সেনা জওয়ান ছিলেন পুরো কনভায়ের গাড়িতে। একজন আত্মঘাতী বোমারু বিস্ফোরক ভর্তি চারচাকা গাড়িতে এসে সরাসরি ধাক্কা মারে সেনা জওয়ানদের একটি বাসে। আর যার ফলে তীব্র বিস্ফোরণে ঘটনাস্থলেই তৎক্ষণাৎ প্রাণ হারান ৪০ জন সিআরপিএফ জওয়ান। আর এই ঘটনাই নিমেষে নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে।
এই হামলার দায় স্বীকার করে পাকিস্তান আশ্রিত জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ, এবং এর প্রধান ষড়যন্ত্রকারী ছিল মোহাম্মদ ওমর ফারুক। এছাড়াও মাসুদ আজহার, রউফ আসগর এবং আম্মার আলভি, এই নিন্দাজনক হামলা বাস্তবায়িত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
পরবর্তীতে তদন্তে জানা যায়, প্রায় ২০০ কেজি উচ্চ-গ্রেডের বিস্ফোরক দিয়ে ভর্তি করা হয়েছিল হামলাকারী গাড়িটিকে, যার মধ্যে ছিল আরডিএক্স, জিলেটিন স্টিক, অ্যালুমিনিয়াম পাউডার, ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেডের মত অতি দাহ্য বিস্ফোরক পদার্থ।
- কী পদক্ষেপ নেয় ভারত?
উড়ি হামলার পর সার্জিক্যাল স্ট্রাইক করে ভারত গোটা বিশ্বকে দেখিয়েছিল তার ক্ষমতা। অন্যদিকে পুলওয়ামা হামলার পরেও অত্যন্ত কড়া পদক্ষেপ নিয়েছিল ভারত। সার্জিক্যাল স্ট্রাইক এর পর এয়ার স্ট্রাইক করে সরাসরি বালাকোটে হামলা চালায় ভারতীয় বায়ু সেনা। ২০১৯ সালের ২৭শে ফেব্রুয়ারী, এয়ার স্ট্রাইক সংঘটিত করে ভারত। জানা গিয়েছে, আরও বড় নাশকতার ছক কষেছিল জইশ, ভারতের কড়া জবাবের পর সেইসব ছক বানচাল হয়ে যায় জঙ্গি সংগঠনের।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications