এনএসজি ক্যাম্পাসের মধ্যেই ৪ বছরের শিশুকে ধর্ষণ

গুরগাঁওয়ে (বর্তমানে গুরুগ্রাম) ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (এনএসজি) ক্যাম্পাসের মধ্যে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই মর্মে একটি মামলাও দায়ের হয়েছে বলে জানা গিয়েছে।

নয়াদিল্লি, ১৭ জানুয়ারি : গুরগাঁওয়ে (বর্তমানে গুরুগ্রাম) ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (এনএসজি) ক্যাম্পাসের মধ্যে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই মর্মে একটি মামলাও দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায়।

যে শিশুকন্যাকে নিগ্রহ করা হয়েছে সে ক্যাম্পাসের রাঁধুনির মেয়ে বলে খবর। জানা গিয়েছে, ক্যাম্পাসের ভিতরেই পার্কে খেলতে গিয়েছিল মেয়েটি। তবে বাড়ি ফিরে এলে দেখা যায় তার জামায় রক্তের দাগ। এবং ভয়ে গুটিয়ে গিয়েছে সে।

এনএসজি ক্যাম্পাসের মধ্যেই ৪ বছরের শিশুকে ধর্ষণ

সেই দেখে মেয়ের বাবা-মা তাকে এনএসজি আধিকারিকদের কাছে নিয়ে যান। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। শুরু হয় তদন্ত। পরে গুরগাঁওয়ের সিভিল হাসপাতালে শিশুটির মেডিক্যাল পরীক্ষাও করা হয়েছে।

গোটা ঘটনায় পুলিশ প্রশাসন একেবারে মুখে কুলুপ এঁটেছে। তদন্ত চলছে বলে জানানো হয়েছে। এবং বলা হয়েছে শিশুদের বিরুদ্ধে যৌন নির্যাতনমূলক আইন পসকো মেনে মামলা করা হয়েছে। ডেপুটি পুলিশ কমিশনার অশোক বক্সী জানিয়েছেন, এখনও মেডিক্যাল রিপোর্ট হাতে আসেনি। তাই এখনই কোনও মন্তব্য করা ঠিক হবে না।

ক্যাম্পাসের ভিতরে যেখানে ঘটনা ঘটেছে বলে অভিযোগ, সেটি শিশুটির বাড়ির একেবারে কাছেই। পুলিশ ঘটনার তদন্তে নেমে ক্যাম্পাসের ভিতরের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে। তবে প্রশ্ন উঠছে, এনএসজি ক্যাম্পাসের মতো নিশ্চিন্ত একটি জায়গারই যদি এই হাল হয় তাহলে প্রশাসন বাইরের জগতকে কীভাবে নিরাপত্তা দেবে?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+