ফের নাবালিকা ধর্ষণ সাতনায়, এইমস-এর ডাক্তাররা জানালেন অবস্থা স্থিতিশীল

মধ্য প্রদেশের ৪ বছর বয়সী ধর্ষিতাকে এআইএমএস-এ উড়িয়ে আনা হল। তার অবস্থা এখন স্থিতিশীল

গত রবিবার মধ্যপ্রদেশের সাতনা জেলায় বাবার ঘনিষ্ঠ বন্ধুর হাতে ধর্ষিতা হয়েছিল এক চার বছরের নাবালিকা। বুধবার তাঁকে নয়াদিল্লির এইমস-এ আনা হয়। ডাক্তাররা জানিয়েছেন তার অবস্থা এখন স্থিতিশীল। গত সোমবার সাতনায় অস্ত্রপচার করে তাঁর জীবন রক্ষা করেছিলেন ডাক্তাররা।

অবস্থা স্থিতিশীল মধ্যপ্রদেশে ধর্ষণের শিকার নাবালিকার

সাতনার ডিস্ট্রিক্ট কালেক্টর মুকেশ শুক্লা জানিয়েছেন অস্ত্রপচারে নাবালিকার প্রাণ বাঁচলেও কিছু জটিলতা ছিল। মঙ্গলবার তাকে পরীক্ষা করেন জব্বলপুরের এক ডাক্তারের দল। তাঁরাই উন্নততর চিকিৎসার জন্য ধর্ষিতাকে দিল্লির এইময়-এ নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এরপরই তাকে উড়িয়ে আনা হয় দিল্লিতে। বুধবার এইমস-এর চিকিৎসকরা জানিয়েছেন এখন সে বিপদমুক্ত।

সাতনা জেলার উচেহ্রা এলাকার পান্না গ্রামে তাদের বাড়ি। অভিযোগ, ওই নাবালিকার বাবার বন্ধু ২৩ বছরের মহেন্দ্র রবিবার গভীর রাতে নাবালিকাকে তুলে নিয়ে যায় পাশের এক জঙ্গলে। সেখানেই তার উপর যৌন নির্যাতন চালায়। এদিকে মেয়েটিকে বাড়িতে খুঁজে না পেয়ে তার আত্মীয় পরিজনেরা সারা গ্রামে সন্ধান করেন। অবশেষে ওই জঙ্গলে গুরুতর জখম অবস্থায় নাবালিকাকে পাওয়া যায়।

এরপর গ্রামের লোকেরা নিজেরাই মহেন্দ্রকে ধরে তুলে দেয় পুলিশের হাতে। জানা গিয়েছে ওই রাতে নাবালিকার বাড়িতে নৈশাহার করতে এসেছিল মহেন্দ্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+